বাংলা সংবাদ ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিল করতে পারবেন ট্রাম্প?

দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই একগাদা নির্বাহী আদেশ জারি করে হইচই ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে সই করার পর এখন লাখ লাখ অভিবাসীর সন্তান আতঙ্কে আছে। যে কোনো সময় তাদের ধরপাকড় করে স্ব স্ব দেশে ফেরত পাঠানো হতে পারে। মার্কিন সংবিধানে দেওয়া এই অধিকার বাতিলের জন্য এক দশক ধরে রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এবার সুযোগ হাতে পেয়ে কাজেও লাগালেন তিনি।

 

বাবা-মা অবৈধ অভিবাসী হলেও যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই যে কেউ দেশটির নাগরিকত্ব পেয়ে যান। জন্মস্থান সূত্রে নাগরিকত্বের এই বিধান মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমেই স্বীকৃতি দেওয়া হয়েছে। গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮৬৬ সালে কংগ্রেস সংবিধানের এই চতুর্দশ সংশোধনী পাস করেছিল। দুই বছর পর ১৮৬৮ সালে সংশোধনীতে কিছুটা পরিবর্তন এনে জন্মস্থান সূত্রে নাগরিকত্বের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।

 

প্রেসিডেন্টসিয়াল নির্বাচনের প্রচারণায় নেমে সেই ২০১৫ সাল থেকেই এই জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিলের আওয়াজ তুলেছিলেন ট্রাম্প। ওই সময় একটি পলিসি পেপারে তিনি বলেছিলেন, অবৈধ অভিবাসনের সবচেয়ে বড় চৌম্বকীয় ক্ষেত্র হচ্ছে এই জন্মস্থান সূত্রে নাগরিকত্ব। ২০২৩ সালে একটি ভিডিওতে ট্রাম্প দাবি করেছিলেন, গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহ হোটেলে কাটিয়ে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেন অভিবাসীরা। এভাবে নাগরিকত্ব বাগিয়ে নেওয়ায় এটিকে তিনি বার্থ টুরিজম বলেও বর্ণনা করেছিলেন।

 

একবার সন্তান জন্ম দেওয়ার পর স্বজনদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসে এসব অভিবাসীরা। এই প্রক্রিয়াকে বলা হয় চেইন মাইগ্রেশন, যা ফ্যামিলি-বেসড মাইগ্রেশন নামেও পরিচিত। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে এই জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিল করতে চেয়েছিলেন ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত এমন কিছুই করেননি তিনি। কেননা ওই সময় কোভিড-১৯ মহামারির প্রকোপ শুরু হয়েছিল। ট্রাম্প তার পুরো নজর সেই মহামারির পেছনে লাগিয়ে দেন।

 

জন্মস্থান সূত্রে নাগরিকত্ব দেবার এই নিশ্চিয়তাকে হাস্যকর বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। তার দাবি, বিশ্বে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যেখানে জন্মস্থান সূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। যদিও সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির ওয়ার্ল্ড ফ্যাক্টবুক বলছে, বিশ্বে প্রায় ৪০টি দেশ জন্মস্থান সূত্রে নাগরিকত্ব দিয়ে থাকে। সেই তালিকায় রয়েছে- অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, আর্জেন্টিনা, আজারবাইজান, বার্বাডোজ, বেলিজ, বলিভিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, কোস্টারিকা, কিউবা, ডমিনিকা, ইকুয়েডর, এল সালভেদর, গাম্বিয়া, গ্রানাডা, গুয়েতেমালা, গিনি-বিসাউ, গায়েনা, হন্ডুরাস, জামাইকা, লেসোথো, মরিশাস, মেক্সিকো, নেপাল, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে ও ভেনেজুয়েলা।

 

তবে নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধানের চতুর্দশ সংশোধনীর বাতিল করতে পারবেন না ট্রাম্প। সেটা তিনি নিজেও ভালো করে জানেন। আর তাই প্রয়োজনে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দেন ট্রাম্প। কিন্তু সেটাও হয়ত ট্রাম্পের জন্য অসম্ভব হবে। কেননা মার্কিন প্রেসিডেন্ট এককভাবে সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখেন না। আবার সংবিধান সংশোধনের মাধ্যমে জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিল হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। কেননা এজন্য শুধু কংগ্রেসই নয় রাজ্যগুলোরও অনুমোদন পেতে হবে।

 

আবার মার্কিন সংবিধানের কোনো সংশোধনী বাতিলের ইতিহাসও ট্রাম্পের পক্ষে নেই। ইতিহাসে কেবল একবারই মার্কিন সংবিধানের সংশোধনী বাতিলের নজির রয়েছে। ১৯৩৩ সালে সংবিধানের ১৮তম সংশোধনী বাতিল করে একুশতম সংশোধনী যুক্ত করা হয়। তারপরও আশাবাদী ট্রাম্প ও তার ঘরনার রিপাবলিকান আইনপ্রণেতারা। জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য সংবিধানের সংশোধনের প্রয়োজনীয় কাজ শুরুর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০