৮ অগাস্ট ২০২২, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে বৈদেশিক মুদ্রার বাজার সামষ্টিকভাবে স্থিতিশীল আছে

চীনে বৈদেশিক মুদ্রার বাজার সামষ্টিকভাবে স্থিতিশীল আছে। চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরো রোববার (৭ আগস্ট) এ তথ্য জানায়।

ব্যুরোর উপ-মহাপরিচালক ওয়াং ছুন ইং সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আর্থিক বাজারে বিভিন্ন কারণে মার্কিন ডলারের মূল্য বেড়েছে এবং বিশ্বে প্রধান আর্থিক সম্পদের দামও সামষ্টিকভাবে বেড়েছে।

আর বিদেশি মুদ্রার বিনিময় হারে পরিবর্তন এবং আর্থিক সম্পদের দাম বৃদ্ধিসহ বিভিন্ন ফ্যাক্টরের কারণে জুলাইয়ে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।

ওয়াং ছুন ইং আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জে পরিপূর্ণ এবং অস্থিতিশীল ও অনিশ্চিত ফ্যাক্টরগুলোও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে আন্তর্জাতিক আর্থিক বাজার অস্থির।

তবে, চীনে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে কার্যকরভাবে সমন্বয় করা হয়েছে।

চীনা অর্থনীতির শক্তিশালী স্থিতিস্থাপকতা, দুর্দান্ত সম্ভাবনা ও পর্যাপ্ত প্রাণশক্তি রয়েছে। 

উল্লেখ্য, ব্যুরো কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের জুলাইয়ের শেষে চীনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১০৪.১ বিলিয়ন মার্কিন ডলার, যা জুনের শেষের চেয়ে ৩২.৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি।

এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১.০৭ শতাংশ।  

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

১

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

২

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৩

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৪

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৫

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৬

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৭

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৮

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৯

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১০

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

২০