৭ সেপ্টেম্বর ২০২২, ২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চায়না-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস ও জয়-জয় সহযোগিতা

২১ অগাস্ট আন্তর্জাতিক বন্দর স্টেশন থেকে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস (শিয়ান-হামবুর্গ) ট্রেনটি ছেড়ে যায়।

এটি ছিল চলতি বছর চীন-ইউরোপ রেলপথে ১০ হাজারতম ট্রিপ, গত বছরের একই সময়কালের তুলনায় যা ৫ শতাংশ বেশি। এই ১০ হাজার ট্রিপে ট্রেনগুলো যেসব কন্টেইনার পরিবহন করেছে, সেগুলোর ৯৮.৪ শতাংশই ভারী কন্টেইনার।

চায়না-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের ৮২টি অপারেটিং রুট ইতোমধ্যেই চালু হয়েছে। এই রেলওয়ের লাইন এখন ২৪টি ইউরোপীয় দেশের ২০০টি শহরে পৌঁছেছে।

চীন-ইউরোপ রেলপথের মালবাহী ট্রেনগুলো এখন বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করছে। পণ্যের ধরন ক্রমশ বাড়ছে। এই রেলপথ আন্তর্জাতিক শিল্পে শৃঙ্খলা বজায় রাখতে ও সরবরাহ-চেইনের স্থিতিশীলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ যেন চীন-ইউরোপ পারস্পরিক সুবিধার সেতু। এই রেলপথ দুই পক্ষের জন্যই জয়-জয় পরিস্থিতি সৃষ্টি করেছে।

জার্মানির ডুইসবার্গে, এই রেলপথে আসা বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য স্থানীয় পরিবহন ও গুদামজাতকরণ শিল্প; পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবসা; লিজিং ব্যবসা ও পরিষেবা শিল্পকে চাঙ্গা করেছে।

ডুইসবার্গ পোর্ট গ্রুপের তথ্য অনুসারে, ২০২১ সালে এর পণ্য বিক্রয় থেকে রাজস্ব আয় ১৮.৯ শতাংশ বেড়েছে এবং এর নিট মুনাফাও ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের সাথে এই শহরের ব্যবসার সম্পর্ক বিকশিত হচ্ছে। ডুইসবার্গ ও চীনের বিভিন্ন শহরের মধ্যে চলাচলকারী মালবাহী ট্রেনের সংখ্যা গড়ে প্রতি সপ্তাহে ৭০-এ পৌঁছেছে, যা একটি নতুন রেকর্ডরে। ডুইসবার্গ পোর্ট গ্রুপের সিইও মার্কাস ব্যান বিশ্বাস করেন যে, চীন-ইউরোপ রেলপথে মালবাহী ট্রেনের আসা-যাওয়া ক্রমশ বৃদ্ধি পাবে।

ডুইসবার্গ সিটি গভর্নমেন্টের চায়না অ্যাফেয়ার্স কমিশনার মার্কাস টিউবার বলেছেন, ২০১৪ সালে মাত্র ৪০টি চীনা কোম্পানি ডুইসবার্গে ব্যবসা শুরু করেছিল। এখন সেখানে ১০০টিরও বেশি চীনা কোম্পানি ব্যবসা করছে। ডুইসবার্গ শহর আরও বেশি চীনা শিল্প-প্রতিষ্ঠানকে স্বাগত জানাতে প্রস্তুত।

চীন-ইউরোপ রেলপথের মালবাহী ট্রেনগুলো বেলারুশে স্থানীয়ভাবে উত্পাদিত দুধের গুঁড়া, কাঠ, ফ্ল্যাক্স ফাইবার, স্টার্চ, পনির এবং আধা-সমাপ্ত মাংস চীনা বাজারে সরবরাহ করে আসছে। বেলারুশিয়ান ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের একজন বিশ্লেষক অ্যাভডোনিন বলেছেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি বিবেচনা করলে, প্রচলিত পরিবহন-রুটে ভাড়া ও সরবরাহের নিশ্চিততার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে। তিনি বিশ্বাস করেন যে, চীন-ইউরোপ রেলপথ বিশ্ব অর্থনীতিকে আরও চাঙ্গা করতে ভূমিকা রাখবে। পণ্যের দ্রুত ডেলিভারি এই রেলপথ বরাবর দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে।

ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানির সহযোগী সংস্থা ফাভাদিসের চীন-ইউরোপ পণ্য উন্নয়ন বিভাগের মূল অ্যাকাউন্ট ম্যানেজার ড্যাং শানশান সিনহুয়া নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে বলেন, প্রথম “চংকিং-ডুইসবার্গ” রেলপথের উন্নয়নের পর থেকে চীন-ইউরোপ রেলপথের অনেক উন্নয়ন হয়েছে। আজ, চায়না রেলওয়ে এক্সপ্রেস শুধুমাত্র একটি সবুজ ও কম-কার্বন পরিবহনের মাধ্যম নয়, এটি আন্তর্জাতিক লজিস্টিক ক্ষেত্রের একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশও বটে। এটি ফরাসি কোম্পানিগুলির মধ্যে খুবই জনপ্রিয়।

ড্যাং শানশান বলেন, ২০২১ চীন-ফ্রান্স রেলপথ পরিবহন সহযোগিতায় উল্লেখযোগ্য অর্জনের একটি বছর এবং চীন-ইউরোপ রেলপথে মালবাহী ট্রেনের চলাচল ভবিষ্যতে আরও বাড়বে। চীন ও ফ্রান্সের মধ্যে সরাসরি রাউন্ড-ট্রিপ রুট, বিশেষ করে চিয়ান-প্যারিস রাউন্ড-ট্রিপ ট্রেনের নিয়মিত অপারেশন অনেক ফরাসি উদ্যোক্তার পছন্দ হয়েছে। চীন ও ফ্রান্স বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং চীন ও ফ্রান্সের মধ্যে ট্রেনের সুস্থ, স্থিতিশীল ও দক্ষ পরিচালনা নিশ্চিতভাবে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চায়না রেলওয়ে এক্সপ্রেসের জন্য আরও ভালো সময় অপেক্ষা করছে।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০