২৬ জুলাই ২০২২, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলে গেলেন কবি ফজলুল হক

কবি ফজলুল হক বাংলাদেশ সময় ২৬ জুলাই মঙ্গলবার বিকেল সোয়া ৪ টায় সিলেট নগরীর শ্যামলী আবাসিক এলাকার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু খবর ফেসবুক সহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়লে দেশ–বিদেশে বসবাসরত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাত সোয়া ৯ টায় তাঁর লাশ সিলেট হতে গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেখানে বিয়ানীবাজারের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন তাঁর লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।

বিয়ানীবাজারের উজ্জ্বলতম ব্যক্তিত্ব, আশির দশকের শক্তিমান কবি ফজলুল হক ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর বিয়ানীবাজার পৌরসভার কসবা নয়াটিল্লা এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং সিলেট বেতারের গীতিকার ছিলেন। বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। গত বছর বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘পৃথক দংশন’, ‘কবির জন্মদিন’, ‘শঙ্খ ঘোষের সঙ্গে নির্বাসনের দিনে’। সম্পাদনা গ্রন্থ: ‘তপোধীর ভট্টাচার্য : জীবন ও কর্ম’। বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত পত্রপত্রিকা এবং সাহিত্য সংকলন ও সাময়িকীতে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়।

কবি ফজলুল হকের জানাজা ২৭ জুলাই দুপুর ২ ঘটিকায় কবির স্মৃতি বিজড়িত পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

২

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৩

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৪

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৫

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৬

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৭

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৮

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৯

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১০

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১১

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১২

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৩

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৪

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৫

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৬

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৭

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৮

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৯

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

২০