২ এপ্রিল ২০২৩, ২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্য, নিহত বেড়ে ২২

ছবিঃ সংগৃহীত

শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলীয় ও মধ্য–পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্য। এতে করে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বিভিন্ন অঙ্গরাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি এখন পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এর আগে আরকানসাস অঙ্গরাজ্যে ঝড়টি আঘাত হানে এবং এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ে ইলিনয় অঙ্গরাজ্যে চারজন এবং ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে তিনজন নিহত হয়েছেন।

টেনেসির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মিসিসিপি সীমান্তবর্তী ম্যাকনাইরি কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাতজনের মৃত্যু হয়েছে। টেনেসির জরুরি ব্যবস্থাপনা সংস্থার (টিইএমএ) পরিচালক প্যাট্রিক শিহান বলেছেন, অঙ্গরাজ্যটির বিভিন্ন কাউন্টিতে ঝড়ে ঠিক কতজন আহত হয়েছেন কিংবা কতগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইলিনয়ের উত্তরাঞ্চলীয় শহর বেলভিদেরেতে ঝড়ের কারণে একটি থিয়েটারের ছাদ ধসে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুনে কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যান জ্যাকার্ড গতকাল বলেছেন, ঝড়ে ৪০ জন আহত হয়েছেন।

এবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ডেলাওয়ার অঙ্গরাজ্যে গতকাল রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে সাসেক্স কাউন্টিতে একজন নিহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০