যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই ওয়ারেনের বুচার পার্কে অনুষ্ঠিত বনভোজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালার প্রথম ধাপে বেলুন এবং প্লেকার্ড উড়িয়ে বনভোজন উদ্বোধনের সময় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে উভয় দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মোঃ আমিনুল হক, আব্দুস সালাম (সাবেক চেয়ারম্যান),ম নাফ আহমেদ বাবুল, জালাল উদ্দিন, ফিটজজেরাল্ড বোর্ড অফ এডুকেশন ট্রাস্টি ডঃ খাজা শাহাব আহমেদ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ভিসি আবু হানিফ, গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন ইন ইউকে এর সভাপতি গোলাম জিলানী, সংগঠনের সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল ও সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে শিশুসহ বিভিন্ন বয়সের প্রতিযোগীরা খেলাধুলার ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করেন। যেখান থেকে ১২০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ হতে পুরস্কৃত করা হয়।

তৃতীয় পর্যায়ে ছিলো মধ্যাহ্ন ভোজ। বনভোজনে আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে আপ্যায়ন করা হয়। এ সময় অতিথিরা কন্ঠশিল্পী প্রেমা রহমান ও ফোক শিল্পী দিপু জায়গীরদার’র মনোমুগ্ধকর সংগীত উপভোগ করেন।
গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগান এর প্রশংসনীয় কার্যক্রমে মুগ্ধ হয়ে ইউএস সিনেটর গ্যারি পিটার্স এর পক্ষে আঞ্চলিক ডিরেক্টর জেনিফার সুইফট এবং মিশিগান “স্টেট ট্রিবুউট” রাজ্যের সিনেটর পল ওয়নো, মিশিগান স্টেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস লরি স্টোন, মিশিগান স্টেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ডোনাভান ম্যাকক্যানির পক্ষে স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর নিকট “সিনেটররিয়াল রিকগনিশন” হস্তান্তর করেন। এ সময় তাদেরকে সংগঠনের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বনভোজনের সকল অনুষ্ঠানাদিতে উপস্থিত ছিলেন জজ এবং প্রাক্তন সিনেটর স্টিভ বিদা, অফিসিয়াল ম্যাকম্ব কাউন্টি ডেমোক্র্যাটিক ব্ল্যাক ককাস চেয়ার জ্যাকি কেলি, সিটি অফ সেন্টারলাইন স্কুল বোর্ডের ট্রাস্টি এবং ট্রেজারার হেনরি নিউনান, ফিটজজেরাল্ড বোর্ড অফ ট্রাস্টি ডঃ খাজা শাহাব আহমেদ, ওয়ারেন সিটি বোর্ড অফ রিভিউ ভাইস চেয়ার ফয়সাল আহমেদ,সদস্য আজিজ চৌধুরীসহ অন্নান্য কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এমন সুন্দর একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এর মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করার জন্য সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ।
মন্তব্য করুন