৭ মার্চ ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৬, আহত শতাধিক

বাংলাদেশের রাজধানীতে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ জন নিহত এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে জানান, এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। আহত অবস্থায় ১১২ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে ফিরে গেছে। বর্তমানে ৬৭ জন ভর্তি আছে।

এদিকে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত করেছে নিহতদের স্বজনরা। নিহতদের মধ্যে রয়েছে কেরানীগঞ্জের দক্ষিণ চুন কুটিয়া মাস্টারবাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাহাদ (১৮), কুমিল্লার মেঘনা উপজেলার নলচড় গ্রামের মো. মমিনের ছেলে গুলিস্তানের জুতা ব্যবসায়ী সুমন (২১), চাঁদপুর মতলব উপজেলার পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আলামিন (২৩), বংশাল আলুবাজারের মৃত হোসেন আলীর ছেলে ইসমাইল হোসেন (৪২), লালবাগের ইসলামবাগের মমিনুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী নদী আক্তার, বরিশাল কাজীরহাট চরসন্তশপুর গ্রামের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫), যাত্রাবাড়ীর শেখদী পশ্চিমপাড়ার মোশাররফ হোসাইনের ছেলে মুনসুর হোসাইন (৪০)।

উল্লেখ্য, গত রবিবার (মার্চ ৫) ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয় এবং ১৫ জনের মতো আহত হয়।

আরও পড়ুন: সায়েন্সল্যাবে বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পাওয়া যায়নি:সেনাবাহিনী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

১

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

২

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৩

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৪

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৫

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৬

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৭

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৮

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৯

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১০

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১১

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১২

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৩

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৪

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৫

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৬

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

১৭

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৮

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৯

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

২০