মাহমুদুল হক লিটু
২৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল। শুক্রবার ২০ আগস্ট ২০২৬ ওয়ারেন শহরের আল শাহী প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, উত্তম চরিত্র ও তাঁর প্রতি ভালোবাসার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ – এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করাই একজন মুমিনের জন্য সর্বোত্তম পথ। আল্লাহর হাবিবকে মহব্বত ছাড়া অনুসরণ করা সম্ভব নয় আর মহব্বত যদি হয়ে যায় তাহলে অনুসরণ ছাড়া সম্ভব না । তাই তাঁর শিক্ষা ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।

 

আনজুমানে আল ইসলাহ ইউএসএ স্থায়ী কমিটির সভাপতি ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ মুঈন উদ্দীনের সভাপতিত্বে মাহফিলটি পরিচালনা করেন হাফিজ মাওলানা ওয়াহিদুর রহমান, মুহাম্মদ শাহরিয়াদ মাজেদ ও হাফিজ মাওলানা মাশহুদ মুহসিন উদ্দিন।

 

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ ইসলামিক সেন্টার মিশিগানের ইমাম ও খতিব হযরত মাওলানা আ, ন, ম কুতুবুজ্জামান তাপাদার, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী (লন্ডন), আনজুমানে আল ইসলাহ মিশিগান ইউএসএ সভাপতি হযরত মাওলানা শিহাব উদ্দিন খান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউএসএ ও কানাডার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হুজায়ফা আহমদ চৌধুরী ফুলতলী এবং নিউইয়র্ক ফুলতলী ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব হযরত মাওলানা আল্লামা সৈয়দ সাজিদুল হক।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও কিরাত পরিবেশন করেন ক্বারী খালেদ মুসলেহ উদ্দিন ও ক্বারী মামুন নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শাহরিয়াদ মাজেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফিজ মাওলানা মাশহুদ মুহসিন উদ্দিন। এছাড়া রাসুলুল্লাহ – এর শানে নাতে রাসুল পরিবেশন করেন হাফিজ মাওলানা ওয়াহিদুর রহমান।

 

দুরুদ ও সালাম, নাতে রাসুল, মিলাদ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। আয়োজকরা মাহফিলকে সফল ও সার্থক করতে সহযোগিতা করা এবং উপস্থিত হওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১০

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১১

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১২

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

১৩

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৪

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

১৫

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

১৬

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

১৭

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

১৮

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১৯

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

২০