২৮ জানুয়ারী ২০২৩, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুকুরের ছোড়া গুলিতে একজনের মৃত্যু

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গুলিতে মানুষের মৃত্যুর খবর হরহামেশাই শোনা যায়। কিন্তু এবারের খবরের শিরোনাম ভিন্ন। গুলির জন্য দায়ী কোনো মানুষ নন। কুকুরের ছোড়া গুলিতে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যুর খবর উঠে এসেছে দেশটির গণমাধ্যমে। শুনতে বিচিত্র মনে হলেও ঘটনার জন্য দায়ী একটি কুকুর। স্কাই নিউজ এই তথ্য নিশ্চত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের কেউডা স্প্রিংস শহরের কাছে। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স ৩০ বছর। তবে পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি। ঘটনাটি ঘটেছে একটি পিকআপে। গাড়ির পিছনে পাওয়া সরঞ্জামগুলো ইঙ্গিত করে, এটি একটি শিকার সম্পর্কিত ঘটনা ছিল।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘটনাটি ঘটেছে একটি পিকআপে। গাড়িটির পেছনে যেসব জিনিসপত্র পাওয়া গেছে, তাতে এটি শিকার-সম্পর্কিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি বসে ছিলেন পিকআপের চালকের পাশে যাত্রীর আসনে। আর পিকআপের পেছনের অংশে ছিল গুলিভর্তি রাইফেল ও কুকুর। হঠাৎ কোনো কারণে কুকুরটির পা পড়ে রাইফেলের ট্রিগারের ওপর। আর অমনিই ঘটে যায় দুর্ঘটনা। গুলি বের হয়ে ভেদ করে যুবকের পিঠ।

ওয়েলিংটনের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান টিম হে বলেন, চালকের আসনে থাকা ব্যক্তি অক্ষত ছিলেন। সামনার কাউন্টি শেরিফের দপ্তর এক বিবৃতিতে স্থানীয় গণমাধ্যমকে জানায়, কুকুরের পা লাগার কারণেই রাইফেল থেকে গুলি বের হয়ে গিয়েছিল। যাত্রীর আসনে থাকা ওই যুবকের পেছনে গুলি লাগে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই যুবককে বাঁচাতে জরুরি সেবা বিভাগে খবর দেওয়া হয়। তাঁকে বাঁচাতে সম্ভাব্য সব চেষ্টাই করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়।

কাউন্টি শেরিফ দপ্তর জানিয়েছে, এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে। ওই গাড়ি ও কুকুরের প্রকৃত মালিক কে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০