বাংলা সংবাদ ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করাচি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন জাকির নায়েক

রাচি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (হনরিস কাউসা) প্রদান করেছে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও বক্তা ডা. জাকির নায়েককে। করাচির সিন্দ গভর্নরের বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয় এই ইসলামিক স্কলারকে। 

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন সিন্ধ গভর্নর কামরান টেসোরি, যিনি করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও।  তিনি বলেন, ইসলামের জন্য সেবার স্বীকৃতি হিসেবে এই সম্মানসূচক ডিগ্রি ড. নায়েককে দেওয়া হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গভর্নর টেসোরি বলেন, ড. নায়েক ইসলাম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সফলভাবে অনেক বিতর্কে অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ডা. নায়েক সর্বোচ্চ নিষ্ঠা ও প্রতিশ্রুতির মাধ্যমে ইসলামের প্রচার অব্যাহত রাখবেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনস্যুলেট জেনারেল, সিন্ধ হায়ার এডুকেশন কমিশনের চেয়ারম্যান ড. তারিক রাফি, করাচি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খালিদ ইরাকি, মুফি আব্দুল রহিম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০