মাহবুব হোসাইন​
২২ মে ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

সিলেটে ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ শিরোনামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল চারটায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রথম আলো সিলেট বন্ধুসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

প্রথম আলো সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন  সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের জেলা শাখার সভাপতি সৈয়দা শিরিন আক্তার, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)” সিলেটের সদস্য সচিব আবদুল করিম চৌধুরী কীম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।

 

 

বক্তারা বলেন, সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত চার মাসে দেশে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ও ১৭ জন হত্যার ঘটনা ঘটেছে। তবে বাস্তবে আরও কিছু ঘটনা সংবাদমাধ্যমের আড়ালে থেকে যেতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তাদের ভাষ্য, এমন পরিস্থিতি সমাজকে অন্ধকার ও বর্বরতার দিকে ঠেলে দিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে গবেষণার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে এসব অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে সামাজিক সচেতনতা ও কঠোর আইনি ব্যবস্থা জরুরি বলে মত দেন তারা।

 

 

 

মানববন্ধনে বক্তারা কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, বর্তমান সময়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে আলাদা ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান।

 

কর্মসূচিতে আরও বক্তব্য দেন কবি সুমন বণিক, শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত, সিলেট উইমেন্স চেম্বারের পরিচালক আসমাউল হাসনা, কবি ধ্রুব গৌতম, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, আবৃত্তিকার নাজমা পারভীন এবং নারী উদ্যোক্তা শাহানা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহমদসহ বন্ধুসভার অন্যান্য বন্ধু সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০