খোর্শেদ আলম
১০ মার্চ ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরে এবারের পাখিশুমারিতে মিলেছে আশাব্যঞ্জক চিত্র। গত বছরের তুলনায় জলচর ও পরিযায়ী পাখির মোট সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বার্ড ক্লাবের সাধারণ সম্পাদক ও বন্যপ্রাণী গবেষক সীমান্ত দীপু।

 

গত ৪ ও ৫ ফেব্রুয়ারি বার্ড ক্লাবের ১২ সদস্যের একটি গবেষক দল হাকালুকি হাওরের ৪৩টি বিল ও জলাভূমিতে পাখিশুমারি পরিচালনা করে। এ কার্যক্রমে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সিএনআরএস-নবপল্লব।
শুমারির ফলাফল অনুযায়ী, এ বছর হাওরে ৫৩ প্রজাতির মোট ৫৪ হাজার ৪৮৬টি জলচর পাখির উপস্থিতি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৮টি স্থানীয় এবং ৩৫টি পরিযায়ী প্রজাতির পাখি।

 

অন্যদিকে, গত বছরের শুমারিতে ৬০ প্রজাতির মোট ৩৫ হাজার ২৬৮টি পাখির দেখা মিলেছিল। সেই হিসাবে প্রজাতির সংখ্যা কিছুটা কমলেও মোট পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবারের শুমারিতে হাওরের কয়েকটি গুরুত্বপূর্ণ বিল-বিশেষ করে চিনাউরা বিল ও হাওরখালসহ বিভিন্ন জলাভূমিতে পর্যাপ্ত পানি থাকায় পাখির উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

 

গত কয়েক বছরে স্থানীয় প্রশাসন, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে পাখি শিকার ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এই বিষয়ে হাকালুকি ক্যাম্পের সমন্বয়ক মৃণাল কান্তি দাস জানান, হাকালুকি হাওর আমাদের দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্যর এক অমূল্য ভান্ডার। প্রতি বছর শীত মৌসুমে দূরুদূরান্তের দেশ থেকে হাজার হাজার পরিযায়ী পাখি এই হাওরে এসে আশ্রয় নেয়। এই পাখিগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

পাখি সুরক্ষা মানে শুধু পাখি বাঁচানো নয়; এর অর্থ পুরো পরিবেশ, জলাভূমি ও জীববৈচিত্র্যকে রক্ষা করা। তাই হাওরে অবৈধ শিকার বন্ধ করা, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা, পানিদূষণ রোধ করা এবং স্থানীয় জনগণকে পরিবেশ সংরক্ষণে আরও সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০