বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখন নাম নিয়ে বাইডেনের গড়বড়, ভুলকে ভুলতে বললেন জেলেনস্কি

ন্যাটো সম্মেলনে বেশ ঘটা করেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বড় গড়বড় করে ফেলেন তিনি। জেলেনস্কিকে সম্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে। এতে অবশ্য খেদ নেই ইউক্রেনের প্রেসিডেন্টের। বাইডেনের এই ‘ভুলকে’ ভুলতে বলেছেন তিনি।

 

যুক্তরাষ্ট্রে সামরিক জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন শেষে আজ শনিবার আয়ারল্যান্ডে পৌঁছান জেলেনস্কি। দেশটির শ্যানন বিমানবন্দরের পৌঁছানোর পর সাংবাদিকেরা তাঁর কাছে বাইডেনের ওই কাণ্ড সম্পর্কে জানতে চান। জবাবে জেলেনস্কি বলেন, ‘এটা একটা ভুল। আমি মনে করি, ইউক্রেনীয়দের বিপুল সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। আমার মনে হয়, আমাদের কিছু ভুল মনে না রাখা উচিত।

 

আয়ারল্যান্ডের প্রতি তাঁর কোনো বার্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘প্রথমেই আমি আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই আপনারা আমাদের পাশে রয়েছেন।

 

গত বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে নিজের বক্তব্যের পর বাইডেন বলেন, ‘এখন কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি সাহসী ও দৃঢ়চেতা একজন মানুষ। ভদ্রমহোদয় ও ভদ্রমহিলারা—প্রেসিডেন্ট পুতিন।’ পরক্ষণেই পরিস্থিতি সামাল দিতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন! তিনি প্রেসিডেন্ট পুতিনকে পরাজিত করতে চলেছেন।

 

বাইডেন যতই নিজেকে সামলে নিক না কেন, ততক্ষণে যতটুকু ক্ষতি হওয়ার, তা হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে বাইডেন মোটেও শারীরিক ও মানসিকভাবে সক্ষম নন বলে যে বিতর্ক চলছিল, তা আরও জোরদার হয়ে পড়ে। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে এখনো নারাজ বাইডেন। তাঁর সাফ কথা, পুরোপুরি সুস্থ আছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০