৩১ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক যুগ পর যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে রিহ্যাবের আবাসন মেলা

এক যুগ পর যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো-২০২৫। আগামী ৭ থেকে ৯ নভেম্বর তিন দিনব্যাপী এই মেলা নিউইয়র্কে লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে। এই এক্সপো বাংলাদেশের রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন গড়তে সহায়ক হবে।

 

 

রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলীম উল্লাহ জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারেনি। তাদের অনুরোধে পবিত্র ঈদুল আজহা কারণে টাকা জমার সময়সীমা ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

 

উল্লেখ্য, ১২ বছর পর যুক্তরাষ্ট্রে রিহ্যাবের ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মো. আলিম উল্লাহ, কো-চেয়ারম্যান মো. ইমদাদুল হক, প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদ ও রিহ্যাবের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম বাদল। তারা স্থানীয় কমিউনিটি নেতা, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সাংবাদিক ও বাংলাদেশি প্রেস ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

 

 

এক্সপোতে বাংলাদেশের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি তাদের প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করবে। থাকবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা, যা প্রবাসী জীবন ও বাংলাদেশের মধ্যে আবেগঘন সংযোগ তৈরি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০