২৩ নভেম্বর ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইল-হামাস বন্দি বিনিময় বিলম্বিত

ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বুধবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, গাজায় হামাস জঙ্গিদের হাতে প্রথম জিম্মিদের মুক্তি অন্তত শুক্রবার পর্যন্ত বিলম্বিত করা হয়েছে।

জাচি হানেগবি বলেন,”সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে মূল চুক্তি অনুযায়ী মুক্তির কাজ শুরু হবে এবং তা শুক্রবারের আগে নয়,”তিনি আর্ও বলেন , চুক্তির বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

হানেগবি এই বিলম্বের কোন কারণ দেননি এবং ইসরাইল কখন গাজায় তার আক্রমণে চার দিনের বিরতি শুরু করবে তা স্পষ্ট ছিল না। এই বিরতির বিষয়টি সমঝোতার অংশ ছিল যা এর আগে যুদ্ধরত পক্ষগুলি ঘোষণা করেছিল। এই চুক্তি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

কাতার, যারা যুক্তরাষ্ট্র এবং মিশরের সাথে চুক্তিতে সাহায্য করেছিল, তারা আগে বলেছিল, হামাস পর্যায়ক্রমে, আগামী দিনগুলিতে ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেবে। ইসরাইল ১৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হয়েছিল।

যাঁদের মুক্তি দেওয়া হবে তাদের কারো পরিচয় প্রকাশ করা হয়নি, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যে তারা মনে করেন যে নয়জন আমেরিকান জিম্মিকে হামাসের হাতে বন্দী করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়া হবে।

এ দিকে বুধবারও লড়াই অব্যাহত ছিল । গাজায় বিস্ফোরণ ঘটতে দেখা গেছে আর হামাসও ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

২

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৩

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৪

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৫

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৬

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

৭

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

৮

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৯

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১০

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১১

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১২

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৪

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৫

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৬

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১৭

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১৮

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৯

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

২০