বাংলা সংবাদ ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করলো ওপেনএআই

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই। এর ফলে টেসলা ও এক্স-এর মালিকের সঙ্গে ওপেনএআইর কর্তৃপক্ষের চলমান দ্বন্দ্ব ও আইনি লড়াই নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে।

 

বুধবার করা এ মামলায় মাস্কের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ওপেনএআই’র বিরুদ্ধে মাস্ক যাতে আদালতে ‘আর বেআইনি ও অন্যায় পদক্ষেপ’ নিতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। ইলন মাস্ক ও ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান মিলে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করেন। কিন্তু তিন বছর ২০১৮ সালে কোম্পানিটি ছেড়ে দেন মাস্ক। ২০২৩ সালে তিনি তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান এক্সএআই তৈরি করেন।

 

এক্সএআই প্রতিষ্ঠার পর মাস্ক চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে লাভজনক মডেলে রূপান্তরিত হতে বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। তারই অংশ হিসেবে গত বছর ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলা করেন। এবার মাস্কের বিরুদ্ধেই পাল্টা আইনি পদক্ষেপ নিল স্যাম অল্টম্যানের ওপেনএআই। এ মামলা সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী উদ্যোক্তার মধ্যে দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

 

বুধবার মামলা দায়ের নিয়ে এক বিবৃতিতে ওপেনএআই বলে, ইলন মাস্ক ওপেনএআইকে তার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করছেন। তাকে থামাতে আমরা পাল্টা মামলা করেছি।  চার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৬ এর মার্চে বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছেন।

 

সূত্র : রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০