বাংলা সংবাদ ডেস্ক
৮ জুলাই ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্য মোতায়েনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি জাতিসংঘ সদর দপ্তর ও বিভিন্ন ফিল্ড মিশনের শীর্ষ পদে বাংলাদেশি কর্মকর্তাদের নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থন কামনা করেছেন।

 

সোমবার (৬ জুলাই) জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এসব আহ্বান জানান। বৈঠকগুলোতে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দীর্ঘদিনের অবদান, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরা হয়।

 

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল জাঁ-পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের (পিসিআরএস) আওতায় বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) ‘র‍্যাপিড ডিপ্লয়মেন্ট লেভেল’-এ উন্নীত করার অনুরোধ জানান। পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি এফপিইউ অন্তর্ভুক্ত করা এবং নেতৃত্বস্থানীয় পদে বাংলাদেশি কর্মকর্তাদের পদায়নের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। জাঁ-পিয়েরে ল্যাক্রোয়া শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি দক্ষ পুলিশ সদস্য পাঠাতে বাংলাদেশের প্রস্তুতিকে স্বাগত জানান।

 

অন্যদিকে, জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে অনুষ্ঠিত পৃথক বৈঠকে হাইতিতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট মোতায়েনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এ সময় শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, পরিবহন, রি-ইম্বার্সমেন্ট (ক্ষতিপূরণ বা ব্যয়ভার প্রদান), নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারী শান্তিরক্ষীদের জন্য সহায়ক অবকাঠামো ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

 

অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে ভবিষ্যতেও শান্তিরক্ষা মিশনের জন্য প্রয়োজনীয় সব ধরনের অপারেশনাল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১০

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

১১

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

১২

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১৪

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১৫

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৬

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৭

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৯

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

২০