বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৪ নভেম্বর ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসল ছবি চিনবেন যেভাবে: এআই শনাক্তের দ্রুত কৌশল

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্ত করার বেশ কিছু পদ্ধতি থাকলেও সেগুলো কাজে লাগিয়ে ছবির উৎস সব সময় সঠিকভাবে যাচাই করা সম্ভব হয় না। এই অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে এবার এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে জেমিনি অ্যাপে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।

 

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি যত বাস্তবসম্মত হচ্ছে, অনলাইনে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি ও কনটেন্ট ছড়ানোর ঝুঁকি তত বাড়ছে। আর যেহেতু এআই দিয়ে তৈরি অসংখ্য ছবি গুগলের বিভিন্ন টুল কাজে লাগিয়েই তৈরি করা হয়, তাই ইন্টারনেট ব্যবহারকারীদের সঠিক তথ্য জানানো জরুরি হয়ে উঠেছে। বিষয়টি মাথায় রেখে জেমিনি অ্যাপে এআই দিয়ে তৈরি ছবি যাচাইয়ের সুবিধা যুক্ত করা হয়েছে। তবে সুবিধাটি কাজে লাগিয়ে শুধু গুগলের এআই টুল দিয়ে তৈরি কৃত্রিম ছবিগুলো চেনা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আসল-নকল নিশ্চিত করবেন কীভাবে

গুগলের তথ্যমতে, অনলাইনে কোনো ছবির বিষয়ে সন্দেহ হলে সেটি জেমিনি অ্যাপে প্রথমে আপলোড করতে হবে। এরপর জিজ্ঞেস করতে হবে ‘ওয়াজ দিস ক্রিয়েটেড বাই গুগল এআই?’ বা ‘ইজ দিস এআই জেনারেটেড?’ ছবিটি গুগলের তৈরি কোনো এআই টুল বা মডেল দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হলে জেমিনি সিন্থআইডি জলছাপ শনাক্ত করে ছবির উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য জানাবে। পাশাপাশি ছবিটি কেন চিহ্নিত হলো, সে সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবে।

 

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০