২৪ অক্টোবর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে

ইসরায়েল-হামাস সংঘাত টানা ১৭ দিন ধরে চলছে। চলমান সংঘাতের ধারাবাহিকতায় এবার জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসের মধ্যে এই প্রথম পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের পুলিশ। পবিত্র এই মসজিদ কম্পাউন্ডের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্ফ ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেওয়া হলেও মঙ্গলবার সকালে ইহুদি উপাসকেরা স্বাভাবিক নিয়মেই আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করেছেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পূর্ব জেরুজালেমের পাহাড়চূড়ায় অবস্থিত আল-আকসা মুসলিমদের কাছে ‘হারাম আল-শরীফ’ নামে পরিচিত হলেও ইহুদিদের কাছে এটি তাদের পবিত্রতম স্থান ‘টেম্পল মাউন্ট’।

আল-আকসা মসজিদকে মক্কা ও মদিনার পরই ইসলামের তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। মুসলমানরা বিশ্বাস করেন, নবী মুহাম্মদ (সা.) মেরাজের রাতে কাবা শরিফ থেকে প্রথমে আল-আকসায় এসেছিলেন এবং মেরাজে গমনের আগে এখানে সব নবীর সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন।

আল-আকসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। চলতি বছরের শুরুতেও সেখানে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজা উপত্যকায় ধারাবাহিকভাবে বোমাবর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এসব বোমার আঘাতে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৫

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৭

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৮

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৯

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

২০