১৬ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্তমানবতার সেবার পাশাপাশি শিক্ষার উন্নয়নেও কাজ করবে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে

আন্তর্জাতিক এই দানশীল সংগঠনের প্রধান সমন্বয়ক রেজাউল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, উপদেষ্টা ফাইজ মোহাম্মদ রাহমান, সংগঠনের প্রধান সমন্বয়ক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু,  কাউন্সিলর কবির আহমদ, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, জালাল আহমদ, তপন কুমার দাস, খলিলুর রহমান, এজে লাভলু, মোস্তফা উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী হানিফ পারভেজ, শিক্ষক জাকির হোসেন, সমাজকর্মী মাতাব আল মামুন, তাহমীদ ইশাদ রিপন, আইনুল ইসলাম, আক্তার হোসেন, আমিনুল বাবলু, জাকারিয়া আহমদ, প্রবাসী মনসুর আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে। বিশেষ করে সংগঠনটি হতদরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করছে। সংগঠনটি বন্যায় ও করোনাকালে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। গৃহহীন অনেক পরিবারকে বসতঘর তৈরি করে দিয়েছে। চিকিৎসা বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। অনেক পরিবারকে সেলাই মেশিন কিনে দিয়ে সাবলম্বী করেছে। অসচ্ছল পরিবারে সৌর বিদ্যুৎ প্রদানসহ সংগঠনটি বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছে। যা এখনও অব্যাহত রয়েছে। সুদূর প্রবাস থেকে প্রবাসী বড়লেখার মানুষকে নিয়ে গঠিত বড়লেখা ফাউন্ডশেন ইউ,কে মানুষের জন্য কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ জানান, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে আর্তমানবতার সেবার পাশাপাশি আগামীতে শিক্ষার উন্নয়নে তথা অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে সার্বিক সহযোগিতা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

২

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৩

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৪

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৫

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৬

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৭

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৮

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৯

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১০

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

২০