বাংলা সংবাদ ডেস্ক
১ অক্টোবর ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

 

আমার দেশ পাঠকমেলা সিলেট আয়োজিত বিক্ষোভ মিছিলে সাংবাদিক, সংগঠক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

 

আমার দেশ পাঠকমেলা সিলেটের সভাপতি ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এমজেএইচ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি খালেদ আহমদ, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মকসুদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট মাশহুদ আহমদ চৌধুরী মহসিন, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, সাংবাদিক লোকমান আহমদ, জয়নাল আবেদীন আজাদ, রুবেল আহমদ, সালমান আহমদ সোহেল, সুহেল আহমদ, জসিম বুক হাউজের স্বত্বাধিকারী জসিম উদ্দিন, সমাজকর্মী সাইদুল ইসলাম ও অলরাউন্ডার জাকির নায়েক প্রমুখ।

 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সিপাহসালার, মজলুম সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ আদালতের ফরমায়েশি রায়ে কারাগারে আটক অত্যন্ত দুঃখজনক। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও হাসিনার দোসররা এখনো দেশে সক্রিয় রয়েছে। ভারতীয় আধিপত্যবাদী বিরোধী আন্দোলনের নেতা হিসেবে মাহমুদুর রহমানের প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে দেশবাসী হতাশ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে মাহমুদুর রহমানকে কারাগারে প্রেরণ দেশপ্রেমিক জনতার হৃদয়ে রক্তক্ষরণের শামিল। অনতিবিলম্বে ফরমায়েশি রায় বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে আমার দেশ সম্পাদক মুক্তি দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০