১ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমাদের শিকড় তো বাংলাদেশেই

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানের ডেট্রয়েট শহরে ঘুরে এলাম। উপলক্ষ্য ছিলো নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠান। মিশিগান পৌঁছার দিন সন্ধ্যায় যোগ দিলাম স্থানীয় এক রেস্তোরাঁয় বাঙালি বিয়ের অত্যাবশ্যকীয় পর্ব ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানে।

বহুদিন পর চিরাচরিত অনুষ্ঠানের আকর্ষণীয় আয়োজনগুলো চোখে পড়লো। মিশিগানের দুটো প্রধান বাঙালি অধ্যুষিত এলাকা হ্যামট্রামিক ও ওয়ারেন সিটিতে বসবাসকারী  সিলেট অঞ্চলের স্মার্ট, শিক্ষিত এবং প্রাণোচ্ছল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস ও আনন্দ লাভের নিরবচ্ছিন্ন আন্তরিক প্রয়াস। গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য তৈরি করা বিশেষ পোশাকে শুধু কি বর কনে সেজেছে? অনুষ্ঠানে উপস্থিত কমপক্ষে দুইশত অতিথির পরনে ছিলো সমান ডিজাইন ও রঙের সামার ড্রেস। বর কনের মঞ্চ সাজানোতে ছিলো বেশ মুন্সিয়ানার ছাপ। বাংলা সংস্কৃতির পুরো আবহ বিদ্যমান ছিলো। হরেক জাতের দেশি পিঠা পুলিসহ ভিন্ন স্বাদের সাজানো ফল আর মিষ্টান্নর থালার বৈচিত্র্য, যা ছিলো সত্যি চোখ জুড়ানো। সবার চোখ আটকে গেছে বর কনের  সামনের টেবিলে রাখা বাংলাদেশের জনপ্রিয় বাদ্যযন্ত্র ঢোল ডিজাইনের কেক-এ। লাল সবুজে তৈরি ঢোল কেক দেখে যে কেউ মনে করছেন হয়তো   চমৎকার ডিজাইনের এই ঢোল বুজি প্রস্তুত করে রাখা কোন বিখ্যাত গায়ক দলের জন্য। কেউ হয়তো শখের বশে এখনই গলায় ঝুলিয়ে গলা ছেড়ে গেয়ে উঠবে বিখ্যাত সেই গান, তাকদুম তাকদুম বাজাই, বাংলাদেশের ঢোল। পুরো অনুষ্ঠান মাতিয়ে তোলা বরের অধিকাংশ বন্ধুরা যাদের অনেকের শৈশব দেশে কাটানো। পরে আমেরিকায় অভিবাসী হয়ে এসে স্কুল ও কলেজে পড়াশোনা করে আজ উচ্চ বেতন এবং পদে নিযুক্তি পেয়ে নিজেদের জীবনে সফল। তাদেরই কারও মতে কৈশোর আর যুব বয়সের সংগ্রামী সময়ে নগদ ডলার কামানোর হাতছানি উপেক্ষা করে সম্মানজনক পদ ও কাজের উদ্দেশ্যে কষ্ট করে পড়াশোনা করেছেন বলেই আজ বড় অঙ্কের বেতনের পাশাপাশি আধুনিক মডেলের গাড়ি  চালানোর আনন্দ পুরোটাই উপভোগ করছেন নিজে, কেউ আবার পরিবারসহ।

আমাদের প্রজন্মের অনেকের জন্ম বাংলাদেশে আবার অনেকের হয়তো আমেরিকায় কিন্তু সবকিছুর শেষে আমাদের মূল শিকড় তো প্রিয় বাংলাদেশে। নিজের অস্তিত্বকে কখনো অস্বীকার করতে চাই না।

ব্যক্তিজীবন ও পারিবারিক জীবনে সফল এবং আধুনিক চিন্তা ভাবনায় এগিয়ে থাকা তরুণ ও তরুণীদের সঙ্গে বিশ্ব রাজনীতিসহ দেশের সাম্প্রতিক বন্যার বিষয় নিয়ে আলোচনা করে বিস্মিত হয়েছি। এই প্রজন্মের তরুণদের বাস্তবধর্মী ভাবনা বেশ অবাক করেছে। জীবনধর্মী চিন্তা-ভাবনা, দেশ-সমাজ নিয়ে তাদের স্বপ্ন আমাকেও বেশ অনুপ্রাণিত করেছে। এইসব তরুণ প্রাণের নিজ দেশ ছেড়ে পরবাসে এসেও শেকড়ের চর্চা সত্যিই অনবদ্য। এরপরে এলো আসল চমক। এক ঝাঁক চৌকষ এবং উন্নত রুচিসম্পন্ন ব্যক্তিত্ববান তুখোড় তরুণের দল সুশৃঙ্খল হয়ে “আইলারে নয়া দামান্দ” গান গেয়ে এবং শুদ্ধ মিউজিকের তালে তালে ঐতিহ্যবাহী সিলেটি ধামাইল নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিদের অবাক করে দিলো। তাদের অনবদ্য উপস্থাপনে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলাম, তোমরা কি করে এতো নিখুঁত করে গান গাইলে আর সঠিক ছন্দ ঠিক রেখে নৃত্য পরিবেশন করলে? অতি বিনয়ের সঙ্গে ওদের একজন উত্তর দিলো, আংকেল, আমাদের অনেকের উন্নত মেধার সহায়তায় তৈরি করা ডিজাইনে বিশ্বজুড়ে নিরাপদে ও বিশ্বস্ততার প্রতীক হয়ে বিশ্বের নামি দামি ব্র্যান্ড ফোর্ড, ক্রাইসলারসহ আরো অনেক কোম্পানির গাড়ি চলে। সেখানে আমাদের নিজ দেশের ঐতিহ্যকে যদি শুদ্ধ করে ধারণ করতে না পারি তাহলে তো লজ্জা আমাদেরই। আমাদের প্রজন্মের অনেকের জন্ম বাংলাদেশে আবার অনেকের হয়তো আমেরিকায় কিন্তু সবকিছুর শেষে আমাদের মূল শিকড় তো প্রিয় বাংলাদেশে। নিজের অস্তিত্বকে কখনো অস্বীকার করতে চাই না।

মিশিগানে বহুবার গিয়েছি, বেঁচে থাকলে বার বার যাওয়া হবে তবে এবারের তারুণ্যের এই প্রাণময় আড্ডায় প্রিয় বাংলাদেশকে নতুন করে দেখেছি। নবপ্রজন্মের মাঝে প্রিয় জন্মভূমিকে দেখলে ভালোলাগায় ভরে ওঠে মন। বাংলাদেশ নিয়ে, নিজের জীবন নিয়ে ইতিবাচক চিন্তার এই প্রজন্ম শুধু মিশিগান নয়, গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা। মেধা-মননে নবীন প্রজন্ম যে ঔজ্জ্বল্য ছড়াচ্ছে এবং চিন্তা-চেতনায় যাঁরা লাল-সবুজের বীজ বুনে চলছে তাঁদেরকে স্যালুট জানাই।

ইশতিয়াক রুপু : সাংবাদিক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০