বাংলা সংবাদ ডেস্ক
২৩ মে ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা নিলামে বিক্রি, মূল্য সাড়ে ১৮ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়েছে। গত বুধবার ওই দস্তানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যানস-হিন্ডম্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।

 

১৮৬৫ সালের ১৪ এপ্রিল রাতে ‘আওয়ার আমেরিকান কাজিন’ নামের একটি নাটক দেখতে গিয়ে হামলার শিকার হন লিংকন। তাঁর ওপর গুলি চালিয়েছিলেন জন উইলকেস বুথ নামের এক ব্যক্তি। সেই গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন। ওই রাতে তাঁর পকেটে ছিল দস্তানা জোড়া। ওই দস্তানাসহ তাঁর ব্যবহার করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয় বুধবার। এর মধ্যে ১৩৬টি বিক্রি হয়েছে।

 

দস্তানার পর নিলামে সর্বোচ্চ দাম উঠেছে লিংকনের ব্যবহার করা একটি রুমালের। সেটি ৮ লাখ ২৬ হাজার ডলারে বিক্রি হয়েছে। রুমালটিও সেই হামলার দিন লিংকনের পকেটে ছিল। এ ছাড়া জন উইলকিস ও সন্দেহভাজন আরও দুজনের সন্ধান চেয়ে ছাপানো একটি পোস্টার ৭ লাখ ৬২ হাজার ডলারে বিক্রি হয়েছে। পোস্টারটির দাম প্রথমে ১ লাখ ২০ হাজার ডলার ধরা হয়েছিল।

 

নিলামে আব্রাহাম লিংকনের নিজ হাতে লেখা একটি নোটবুক ৫ লাখ ২১ হাজার ডলারে বিক্রি হয়েছে। ১৮২৪ সালের ওই নোটবুক এখন পর্যন্ত তাঁর হাতে লেখা সবচেয়ে পুরোনো নমুনা। বুধবার ১৩৬টি জিনিস বিক্রি করে ৭৯ লাখ ডলার পাওয়া গেছে। লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশনের প্রায় দুই দশকের পুরোনো একটি ঋণ শোধ করতে এসব জিনিস নিলামে তোলা হয়েছে। ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশন। পরে ২০০৭ সালে ফাউন্ডেশনের জন্য লুইস ট্যাপার নামের এক সংগ্রাহকের কাছ থেকে ১ হাজার ৫৪০টি জিনিস কেনা হয়। সেখান থেকেই ১৪৪টি বুধবারের নিলামে তোলা হয়। আব্রাহাম লিংকন ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হত্যার শিকার হওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করেন।

 

সূত্র: এপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০