
আত্মসমর্পণ করতে নিউইয়র্কে পৌঁছেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে যান ট্রাম্প। স্থানীয় সোমবার(৩ এপ্রিল) নিউইয়র্কে পৌঁছান । মঙ্গলবার ম্যানহাটনের ফৌজদারি আদালতে তিনি হাজিরা দেবেন।
সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তাঁর পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে। এ অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ট্রাম্প।
আদালতে হাজিরা দেওয়ার আগে নিউইয়র্কের ম্যানহাটন এলাকায় ট্রাম্প অর্গানাইজেশনের সদর দপ্তর ট্রাম্প টাওয়ারে সোমবার রাত কাটাবেন ট্রাম্প। তাঁর সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই শহরটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আদালত ও ট্রাম্প টাওয়ার ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন