২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে আগামী বছরের কোনো একসময় সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি। তবে ঠিক কবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তা স্পষ্ট করেননি ভ্যান্স। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আগামী বছরের কোনো একসময় বিষয়টি ঠিক করব।’ উপস্থাপক লরা ইনগ্রাহাম এ বিষয়ে আরও জানতে চাইলে ভ্যান্স বলেন, সিদ্ধান্ত নেওয়ার পর তিনি সেটির পক্ষে পুরোপুরি কাজ করবেন।
মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন করে জোরালো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের ঘনিষ্ঠ মহলের মতে, নির্বাচনের ফলাফল ২০২৮ সালের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাঁর সিদ্ধান্তের সময়সূচিতে কোনো পরিবর্তন আনেনি। ভ্যান্সের ঘনিষ্ঠ মিত্ররা মনে করছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক মাস অপেক্ষা করতে পারেন তিনি।
২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট হিসেবে ভ্যান্সের নাম ঘোষণার পর থেকেই তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তুলনামূলক কম বয়সে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ভ্যান্সকে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে প্রকাশ্যে কথা বলা এড়িয়ে গেছেন জেডি ভ্যান্স।

মন্তব্য করুন