১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যাপল ডিজাইনে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাপল নিয়ে এসেছে তাদের সবচেয়ে হালকা ও পাতলা স্মার্টফোন আইফোন এয়ার। টাইটানিয়ামের দৃঢ় বডি ও সিরামিক শিল্ড গ্লাসে মোড়া এই ডিভাইসটির ২৫৬ জিবি মডেলের দাম রাখা হয়েছে ৯৯৯ ডলার।

 

 

ফোনটির ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভুত আবিদুর চৌধুরীর জন্ম ব্রিটেনে। সেখানেই বেড়ে ওঠা। বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন। তিনি নিজেকে একজন সমস্যা সমাধানকারী হিসেবে পরিচয় দেন এবং এমন পণ্য তৈরি করতে চান যা ছাড়া মানুষ চলতে পারে না। তিনি লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

 

 

আবিদুরের সম্পর্কে খুব বেশি তথ্য না পাওয়া গেলেও তার লিংকডইন প্রোফাইল ঘেটে জানা গেছে, মি. চৌধুরী ক্যালিফোর্নিয়ায় চলে আসার আগে লন্ডনে অল্প সময়ের জন্য ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এবং ২০১৯ সালের জানুয়ারিতে অ্যাপলের সঙ্গে কাজ শুরু করেন। তিনি গত ৭ বছর ধরে অ্যাপেলের সঙ্গে কাজ করছেন।

 

 

আইফোন এয়ারকে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম বা পাতলা আইফোন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর নকশাকৃত ক্যামেরা প্ল্যাটফর্মটি ক্যামেরা, চিপসেট এবং সিস্টেম মডিউলগুলোকে এমনভাবে সমন্বয় করে তৈরি করা হয়েছে, যাতে বাকি স্থানে উচ্চ-ঘনত্বের ব্যাটারি বসানো যায়। এর এআই-চালিত ফটোগ্রাফি এবং ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার এটিকে বড় মডেলগুলোর মতোই পারফরম্যান্স দিতে সাহায্য করে।

 

 

আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল নতুন আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলগুলোও উন্মোচন করেছে। এই সিরিজটিতে আরও উন্নত ক্যামেরা, নতুন অ্যাপল এ১৯ প্রো চিপ এবং বড় ডিসপ্লে রয়েছে। খুব শিগগিরই মডেলগুলোর জন্য প্রি-অর্ডার শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০