১৮ জানুয়ারী ২০২৩, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন নিয়ে পরীমণির ব্যতিক্রমী প্রচারণা

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের রাতুলের রাত রাতুলের দিন উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন । পরীমণি অভিনীত সিনেমাটি মুক্তি পাচ্ছে পরশু। সিনেমা মুক্তিকে সামনে রেখে প্রচারণায় কোনো কমতি রাখছে না অ্যাডভেঞ্চার অব সুন্দরবন টিম। মুক্তির আগে শেষ মুহূর্তে তারা নিলো ব্যতিক্রমী উদ্যোগ। নায়িকা পরীমণিসহ সিনেমার কলাকুশলীরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ট্রাকে বাজনার তালে প্রচারণা চালিয়েছে।

 

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল। এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে জুটি বেধেছেন চিত্রনায়িকা পরীমনি ও নায়ক সিয়াম আহমেদ।

 

সিয়াম-পরীমণি ছাড়াও অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমায় আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকারসহ অর্থশতাধিক শিশু।

 

শুক্রবার (২০ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটির গান, পোস্টার উন্মোচন ও ট্রেইলার প্রকাশিত হয়েছে।

 

সিনেমার ব্যতিক্রমী প্রচারণা প্রসঙ্গে পরীমণি বলেন, আমি আমার অনেক সিনেমার প্রচারণায় গিয়েছি। কিন্তু প্রথমবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়ছি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ প্রচারণায় গিয়ে। বিশেষ করে ট্রাকে বাজনার তালে তালে সিনেমার প্রচারণায়। আমি খুব উপভোগ করেছি। সবাই খুব প্রশংসা করছে।

 

আবু রায়হান জুয়েল বলেন, সিনেমার প্রচারণায় পরীর সঙ্গে অংশ নিয়েছেন ১৪ জন শিশুশিল্পী এবং ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিমের অন্য সদস্যরা। এই সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করতে গিয়ে সবার প্রশংসা পাচ্ছি। সবাই বলছে তাদের পরিবার নিয়ে সিনেমাটা দেখতে আসবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

১

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

২

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৩

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৪

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৫

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৬

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৭

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৮

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৯

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১০

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১১

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১২

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৩

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৪

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৫

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৬

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৭

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৮

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৯

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

২০