বাংলা সংবাদ ডেস্ক
১ জুলাই ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

অন্ধ মানুষ আসলে কি দেখে? এটি নিয়ে আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে। আমাদের অনেকেরই ধারণা, তারা শুধু অন্ধকার বা কালো রং দেখেন। কিন্তু বিজ্ঞান বলছে, দেখার কাজটি মূলত চোখ নয়, মস্তিষ্ক করে থাকে। তাই একজন মানুষ কখন দৃষ্টিশক্তি হারিয়েছেন ও তার অন্ধত্বের মাত্রা কতটুকু, তার ওপর নির্ভর করে তার দেখার অনুভূতি। 

 

 

জন্মান্ধরা আসলে কিছুই দেখেন না। জন্মগতভাবে অন্ধ ব্যক্তিরা জানান, অন্ধ মানুষ কালো রং দেখে বলে যে প্রচলিত ধারণা রয়েছে, তা একটি ভুল ধারণা। তাদের অনুভূতি হলো সম্পূর্ণ শূন্যতা। যারা একসময় দেখতে পেতেন, কিন্তু পরে দৃষ্টি হারিয়েছেন, তাদের অভিজ্ঞতা ভিন্ন। কেউ কেউ ঘুটঘুটে অন্ধকার দেখেন, আবার কেউ কেউ চোখের সামনে আলোর ঝলকানি বা অদ্ভুত সব কাল্পনিক আকৃতি দেখেন। একে বলা হয় চার্লস বোনেট সিনড্রোম। চোখের সংকেত না পেয়ে মস্তিষ্ক যখন নিজেই ছবি তৈরি করতে শুরু করে, তখন এমনটি ঘটে।

 

 

অনেকে বড় বস্তু বা মানুষকে আবছা দেখতে পান, কিন্তু তা অস্পষ্ট থাকে। অনেক অন্ধ মানুষ স্পষ্ট ছবি দেখতে না পেলেও বুঝতে পারেন কখন আলো জ্বলছে বা নিভেছে। একে বলা হয় লাইট পারসেপশন দৃষ্টিহীনদের রং’ শীর্ষক একটি গবেষণা পরিচালনা করেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লোজানের বিজ্ঞানী ডোমিসেল জোনাউস্কাইট, অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ভিয়েনার নিনা গিয়ারলিঙ্গারসহ বেশ কয়েকজন বিজ্ঞানী। তারা দেখেছেন, দৃষ্টিহীন ব্যক্তিরা রং সম্পর্কে বিস্তারিত ধারণা রাখেন। দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিদের মতোই জন্মগতভাবে দৃষ্টিহীন ব্যক্তিরাও মানসিকভাবে রঙের ধারণা করতে পারেন।

 

অনেকেই জানতে চান, অন্ধ মানুষ কি স্বপ্নে ছবি দেখেন। গবেষণায় দেখা যায়, যারা জীবনের কোনো একপর্যায়ে অন্ধ হন, তারাও দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের মতোই রঙিন স্বপ্ন দেখেন এবং ছবি দেখতে পান। জন্ম থেকে অন্ধ ব্যক্তিরা স্বপ্নে ছবি দেখেন না, তবে অন্যান্য ইন্দ্রিয়ের ওপর ভিত্তি করে স্বপ্ন দেখেন। স্বপ্নে কী দেখবেন, তা নির্ভর করে সেই ব্যক্তির আগের অভিজ্ঞতার ওপর।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

১

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

২

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৩

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৪

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৫

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৬

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৭

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৮

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

৯

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১০

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১১

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১২

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৩

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৪

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৫

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৬

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৭

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৮

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১৯

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

২০