বাংলা সংবাদ ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Fostering Innovation and Technology” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

“Fostering Innovation and Technology” শীর্ষক এক কর্মশালা অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন, সম্মাননীয় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য–সচিব মো. কামরুজ্জামান লিটু।

 

কী–নোট স্পিকার ছিলেন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো–সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি ইনোভেশন হাব এর গুরুত্ব বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জীবিত করতে নিজের অভিজ্ঞতার গল্প বলেন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের জন্য সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন। বেকারত্ব দুরীকরণের জন্য আইসিটি প্রশিক্ষণের কোন বিকল্প নাই। তাই তরুণ জনগোষ্ঠীকে ইনোভেশন হাব এর মাধ্যমে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের আইসিটি, এগ্রিবিজনেস বিভাগ সহ অন্যান্য বিভাগকে ইনোভেশন হাব এর মাধ্যমে উদ্যোক্তা তৈরির সম্ভাবনা সৃষ্টির পরামর্শ দেন।

 

প্রধান অতিথি ড. এহসানুল হক মিলন বলেন, মেধার কোন ভিসা লাগে না, দেশ থেকে দেশান্তরে এর বিচরণ। এদেশের তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। তিনি আশা করেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এদেশের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন বলেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) কার্যক্রম সাতটি বিভাগে ও পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করবে। এসডিআই এর কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের সাথে ইন্ডাস্ট্রিয়াল লিংক স্থাপন করে দেশের ৩৫ লাখ বেকার জনগোষ্ঠীকে কার্যপ্রেরণায় উজ্জীবিত করবে। আইসিটি ডিভিশনের a2i প্রজেক্টের সিনিয়র কনসালটেন্ট খন্দকার ইসতিয়াক মাহমুদ ৪র্থ শিল্প বিপ্লবে যুক্ত হওয়ার জন্য চ্যাটজিপিটির ব্যবহার ও সেলফ লার্নিং এর উপর গুরুত্বারোপ করেন।

 

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। রোবোটিক্স এন্ড অটোমেশন বিভাগের চেয়ারম্যান জনাব মাজিদ ইশতিয়াক আহমেদ এর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০