বাংলা সংবাদ ডেস্ক
৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

গাজা উপত্যকায় নিজেদের শাসনকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার (৬ জুলাই) এ ঘোষণা দিয়েছে তারা।

 

 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটি দায়িত্ব নেওয়ার পথ সহজ হয়েছে। হামাসের কর্মকর্তারা বলেছেন, দীর্ঘদিন ধরেই গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছিল। এর মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো।

 

 

২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এতদিন উপত্যকাটি শাসন করে আসছিল হামাস। গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস বারবার জানিয়েছে, তারা দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা এএফপিকে বলেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন।

 

 

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে সংগঠনটি। আরেক হামাস কর্মকর্তা বলেছেন, সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য ফিলিস্তিনি উপদলগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। উপদলগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং একে গাজার শাসনভার জাতীয় কমিটির কাছে হস্তান্তরের ক্ষেত্রে বড় ও আন্তরিক পদক্ষেপ বলে অভিহিত করেছে।

 

 

হামাসের এই পদক্ষেপের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার সুযোগ পাচ্ছে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০