১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিকের আইডিয়াল ইসলামিক সেন্টারে ঈদে মিলাদুন্নবী মাহফিল ২১ সেপ্টেম্বর

হ্যামট্রামিকে বৃহৎ পরিসরে ৪র্থ বার্ষিক আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও র‌্যালির আয়োজন করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর রবিবার, দুপুর ১২টায় হ্যামট্রামিকের আইডিয়াল ইসলামিক সেন্টার,  27121 হলব্রুক, মিশিগানে মাহফিলটি অনুষ্ঠিত হবে।

 

 

আন্তর্জাতিক এই মাহফিল ও র‌্যালি আয়োজন করেছে Sunni Alliance of North America (SANA)। আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানটি হবে ঈমান, ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার এক মহামঞ্চ। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিশিষ্ট ইসলামি আলেম ও বক্তারা অংশ নেবেন।

 

 

বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন মিশিগানের শায়খ আব্দুল করিম ইয়াহইয়া, নিউ জার্সির শায়খ আমিন মুহাম্মদ, ক্যালিফোর্নিয়ার শায়খ জামাল উদ্দিন, মিশিগানের ড. শরীফ সাহিবজাদা, শায়খ তাহির মতিন সিদ্দিকী, ইমাম দাউদ ওয়ালিদ এবং শায়খ মুহাম্মদ ইশতিয়াক। আয়োজকরা জানান, ইসলামি শিল্পীদের পরিবেশনায় সরাসরি নাশিদ পরিবেশনও থাকবে অনুষ্ঠানে।

 

 

মাহফিলে অংশ নিতে এবং আসন সংরক্ষণের জন্য অংশগ্রহণকারীদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মাহফিল সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন হলে 313-721-0902 অথবা 313-525-2230।

 

এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং মুসলিম সম্প্রদায়কে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগ্রত করাই এই মাহফিলের মূল উদ্দেশ্য।

 

সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টকৃত সুন্নি এলায়েন্স অফ নর্থ আমেরিকার ফ্লায়ার থেকে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০