বাংলা সংবাদ ডেস্ক
১৫ অগাস্ট ২০২৪, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মৃতিশক্তি প্রখর রাখতে কার্যকরী খাবার

স্মৃতিশক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানবজীবনে আত্মপ্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। স্মৃতিশক্তি যেমন বুদ্ধিমত্তা সৃষ্টিতে সহায়তা করে, তেমনই এটি মানসিক প্রফুল্লতা দান করে। আর বুদ্ধিমান হতে গেলে দরকার মস্তিষ্কের পুষ্টি। আর সেই পুষ্টি আসে পুষ্টিকর খাবার থেকে। মস্তিষ্কের সুস্থ থাকার জন্য প্রয়োজন বিশেষ পুষ্টির। যা কোষ গঠনে সহায়তা করে। তাই কেবল ওষুধ না খেয়ে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো। দেখবেন মস্তিষ্কের ক্ষমতা বাড়বে সহজেই।

 

চকোলেট: চকোলেট খেলে মনমেজাজ ভালো থাকে একথা অনেকেরই জানা। তবে চকোলেট বিশেষ করে ডার্ক চকোলেট আমাদের মস্তিষ্ক সজাগ এবং সক্রিয় রাখতে ও স্মৃতিশক্তি প্রখর করতেও সাহায্য করে। ডার্ক চকোলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেইন আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের ও স্মৃতিশক্তির খেয়াল রাখে।

অ্যাভোকাডো: আজকাল অনেকেই অ্যাভোকাডো খান। এই ফলের রয়েছে অনেক গুণ। পাউরুটির সঙ্গে অ্যাভোকাডো পেস্ট খেলে উপকার পাবেন অনেকে। অ্যাভোকাডোর মধ্যে থাকা বিভিন্ন উপকরণ মস্তিষ্কে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালোভাবে হতে সাহায্য করে।

ডিম: ডিম প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যার গুণ অনেক। বিশেষ করে অনেক পুষ্টিগুণ রয়েছে ডিমের কুসুমে। ডিমের মধ্যে থাকা ভিটামিন বি৬ এবং বি১২ ও ফলিক অ্যাসিড আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল রাখতে সাহায্য করে।

কফি: কফি অর্থাৎ ক্যাফেইন আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে দেয় না। এর পাশাপাশি মস্তিষ্ক সজাগ এবং প্রখর রাখে। বয়সের ভারে স্মৃতি সংক্রান্ত রোগ থেকে আমাদের দূরে রাখে। ভুলে যাওয়ার প্রবণতা কমায়।

কমলালেবু : মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু। প্রচুর ভিটামিন সি রয়েছে এই ফলের মধ্যে। মস্তিষ্কের কোষগুলো যাতে বয়সের ভারে দুর্বল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখে এই ভিটামিন সি।

সবুজ রঙের শাক: সবুজ রঙের শাকপাতা জাতীয় জিনিস খেলে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে এবং স্মৃতিশক্তিও দুর্বল হবে না। পালংশাকের সঙ্গে আরো অনেক ধরনের শাকপাতা খেতে পারেন।

বাদাম: বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে স্মৃতিশক্তি প্রখর করতে রোজ আমন্ড, আখরোট এগুলো খেতে পারেন। মূলত ওমেগা থ্রি অ্যাসিড এবং ভিটামিন ই থাকে বিভিন্ন ধরনের বাদাম এবং বীজের মধ্যে।

ব্লুবেরি: বিভিন্ন ধরনের জামজাতীয় ফল বিশেষ করে ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল। এই জাতীয় ফল মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল রাখে। বয়সের ভারে স্মৃতিশক্তি দুর্বল হতে দেয় না।

দানাশস্য: বিভিন্ন ধরনের দানাশস্য পাতে রাখলে আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে। তাই কিনুয়া, ওটস, ব্রাউন রাইস এগুলো দিয়ে তৈরি খাবার খেলে আপনি উপকারই পাবেন।

তেল যুক্ত মাছ: মূলত তেল যুক্ত মাছ যার মধ্যে ওমেগা থ্রি অ্যাসিড এবং হেলদি এসেনসিয়াল ফ্যাটের পরিমাণ বেশি, সেই ধরনের মাছ খেতে পারলে আমাদের মস্তিষ্ক প্রখর হবে এবং স্মৃতিশক্তি সজাগ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০