১৯ অক্টোবর ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতারগুল নয়, মায়াবনে সিকৃবি ও খুকৃবি’র গবেষণা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেটের মায়াবনে সিকৃবি ও খুকৃবি’র গবেষণা

বাংলাদেশের সিলেটের রাতারগুল জলাবন নয়, মিঠাপানির আরেকটি জলাবন ‘মায়াবন’।

সিলেটেরই গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে জুগিরকান্দি হাওরে এই জলাবনের অবস্থান।

স্থানীয় লোকজন ব্যতীত পর্যটকদের দৃষ্টির আড়ালে থাকা এই জলাবন নিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) গবেষকদল।

শনিবার (অক্টোবর ১৫) মায়াবনে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পরিদর্শন করেছেন খুকৃবির মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের প্রভাষক ও গবেষক অঙ্কুর চৌধুরী ও সিকৃবির জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর গবেষক ইফতেখার আহমেদ ফাগুন।

গবেষণা দলটিতে আরও আছেন খুকৃবির সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও গবেষক দেবাশীষ পন্ডিত।

কার্যক্রম শুরু হওয়া গবেষণার তত্ত্বাবধায়ন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড ও অধ্যাপক ড. আহমেদ হারুন-আল-রশিদ।

পরিদর্শনকালীন গবেষক দলের সদস্যরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এছাড়া উদ্ভিদ, মাছ, অন্যান্য প্রাণির তালিকাও লিপিবদ্ধ করেন।

এছাড়াও তারা ভূত্বাত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

খুকৃবির প্রভাষক ও গবেষক অঙ্কুর চৌধুরী জানান, ‘ধারণা করা হতো, রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

কিন্তু এছাড়াও মায়াবনসহ আরও বেশকিছু জলাবন রয়েছে।

মায়াবন নিয়ে আমরা কিছু মৌলিক গবেষণা কার্যক্রম শুরু করেছি।

এই জলাবনটি প্রতিনিয়ত এই অঞ্চলের হাওরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে চলেছে।

জলাবনটি লোকচক্ষুর অনেকটাই আড়ালে।

পর্যটনখাতের জন্য সম্ভাবনাময় হলেও টেকসই পর্যটনখাত গড়ে তোলা সম্ভব না হলে এখানকার জীববৈচিত্র হুমকির মুখে পড়তে পারে’।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর স্নাতকোত্তর গবেষক ইফতেখার আহমেদ ফাগুন জানান, ‘হাওরাঞ্চলের জলাবনগুলো দেশীয় মাছের প্রজনন, বংশবিস্তার ও বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। মায়াবন জলাবনটি যেমন বনসংক্রান্ত বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। একইসাথে মৎস্য ও উদ্ভিদবিজ্ঞানের জন্যও গুরুত্বপূর্ণ। এই জলাবনটি হাওরাঞ্চলের ইকোসিস্টেমের ভারসাম্য ঠিক রাখতে মূখ্য ভূমিকা রাখছে। আমাদের গবেষণা কার্যক্রম শেষে এই বন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেয়া সম্ভব হবে।’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

ধারণা করা হচ্ছে, প্রায় ১৮০ হেক্টর জায়গাজুড়ে এই জলাবনের অবস্থান।

জুগিরকান্দি মায়বনে রয়েছে জলের উপর ভাসমান সারি সারি হিজল, জাম, বরুণ,  করচ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি।

এটি একটি ঘন জলারণ্য হওয়ায় ভেতরের দিকটায় সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুতে পারে না।

বনের দক্ষিন পাশে রয়েছে কাশবন।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

পূর্ব দিকে রয়েছে শাপলা ও পদ্ম ফুলের সমারোহে ভরপুর কুরুন্ডি ও রৌয়াসহ বিশাল বিশাল বিল।

পশ্চিম দিকে রয়েছে হিদাইরখাল (সরকারি নথিপত্রে বাউলিখাল) নামে পরিচিত একটি নদী, যার তীরে বনবিভাগের মালিকানাধীন বাংলাদেশের অন্যতম একটি বড় মূর্তা বাগান।

জুগিরকান্দি মায়াবনে বিচরণ করে মাছরাঙ্গা, বিভিন্ন প্রজাতির বক, ডাহুক, ঘুঘু, সারি, দোয়েল-শ্যামা, ফিঙে, বালিহাঁস, পানকৌড়িসহ নানা প্রজাতির পাখি।

বিভিন্ন প্রজাতির গুই সাপ ও নানা ধরনের সাপের অভয়াশ্রম এই জলারণ্যে বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বানর, উদবিড়াল, কাঠবিড়ালী, মেছোবাঘ ইত্যাদি।

আরোও পড়ুনঃ টাংগুয়ার হাওরে অভিযান: নিষিদ্ধ জাল জব্দ, নৌকাসহ আটক ৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০