বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর আম্বারখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৬০০ শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, “কোমলমতি শিক্ষার্থীরা এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়। এ যোগ্যতাই তাদের আগামী দিনের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।” এছাড়া কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোক্তার হোসেন। তিনি বলেন, “বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলাতেই প্রতিযোগিতামূলক পরীক্ষার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।”

 

পরিদর্শক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মোস্তফা শামসুজ্জামান। তিনি বলেন, “আমাদের সময় পঞ্চম শ্রেণিতে প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হতো। এখন কিন্ডারগার্টেন পর্যায় থেকেই বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতা-মানসিকতা গড়ে তুলছে—এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ।”

 

পরীক্ষা উপলক্ষে উপস্থিত ছিলেন—

  • মোহাম্মদ শামসুদ্দোহা, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ
  • মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক, প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন সিলেট
  • মোহাম্মদ এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ
  • পাভেল মিয়া, পরিচালক, মাস্টারমাইন্ড স্কুল অ্যান্ড কলেজ
  • আয়নাল হক, পরিচালক, নিউ ব্লুবেল স্কুল অ্যান্ড কলেজ; কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট

 

 

এছাড়াও সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন—
আহ্বায়ক বোরহান উদ্দিন,
সদস্যসচিব মোস্তাফিজুর রহমান,
যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, মোঃ মাসুক মিয়া, পারভিন রহমান, মোঃ লুৎফুর রহমান।পরীক্ষার বিভিন্ন পরিচালন দায়িত্বে ছিলেন—
আনহার মিয়া, ইয়াকুব আলী, আব্দুর রহমান, কফির উদ্দিন, সাজিদুর রহমান মুরাদ, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, নুরুল আলম পারভেজ, অভিজিৎ, জাকির আহমদ, পুষ্পা রানী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০