বাংলা সংবাদ ডেস্ক
৬ অক্টোবর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকরের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। নিহত সবাই ছিলেন মার্কিন সেনাবাহিনীর সদস্য।

 

সোমবার (৫ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সুপারিশের ভিত্তিতে কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্প মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকরের অনুমোদন দিয়েছেন।

 

তবে কখন ও কোথায় এই দণ্ড কার্যকর করা হবে, তা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব নির্ধারণ করবেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, ২০০৯ সালের ওই হামলার সময় মেজর হাসান ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দিয়েছিলেন। তার হামলার পেছনে মুসলিম দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিক্রিয়া কাজ করেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়েও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে আলোচনা রয়েছে। ট্রাম্প প্রশাসন ফায়ারিং স্কোয়াডের পাশাপাশি বৈদ্যুতিক শক ও বিষাক্ত গ্যাস ব্যবহারের মতো কয়েকটি পদ্ধতির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড কার্যকরের প্রধান পদ্ধতি ছিল প্রাণঘাতী ইনজেকশন। তবে এ পদ্ধতিতে ব্যবহৃত ওষুধ সংগ্রহে জটিলতা তৈরি হওয়ায় বিকল্প পদ্ধতির ব্যবহার বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এরই মধ্যে গত সপ্তাহে টেনেসি অঙ্গরাজ্যে এক নারীর মৃত্যুদণ্ড প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে কার্যকরের চেষ্টা করা হয়। তবে ইনজেকশন দেওয়ার পরও তার মৃত্যু হয়নি। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০