১৩ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিব আল হাসানের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময়

জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে মতবিনিময় করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। রোববার (১০ ডিসেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপে খেলায় ইনজুরির পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান টাইগার অলরাউন্ডার সাকিব। সেখানেই তিনি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তার সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাবার পর বিদেশের মাটিতে এটিই সাকিবের প্রথম রাজনৈতিক বৈঠক।

সাকিব আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মাগুরা-১ ও ২ আসনসহ ঢাকা-১০ থেকে মনোনয়নপত্র কিনেছেন। শেষ পর্যন্ত মাগুরা-১ আসন থেকে সাকিবকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। আর নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১০

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১২

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৪

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৫

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৬

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৮

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৯

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

২০