বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

শেষ মুহূর্তে সিনেটে অর্থায়ন চুক্তি পাস হলেও যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আংশিকভাবে শাটডাউনে গেছে। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাত থেকে সরকারি অর্থায়নে স্থগিতাদেশ কার্যকর হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, সিনেট অধিকাংশ সরকারি সংস্থার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অর্থায়নে সম্মতি দিলেও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) জন্য মাত্র দুই সপ্তাহের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই দপ্তরটি অভিবাসন আইন প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তবে বিলটি এখনো প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়নি।

অভিবাসন আইন প্রয়োগের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দে আপত্তির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে এই চুক্তিতে পৌঁছান। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার পর ডেমোক্র্যাটরা কঠোর অবস্থান নেয়।

বিবিসি জানিয়েছে, এটি গত এক বছরে মার্কিন সরকারের দ্বিতীয় শাটডাউন। এর আগেরটি ছিল ২০২৫ সালে। এ সময়ে ১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ৪৩ দিন স্থায়ী হয়। এটি মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থা। সে সময় বিমান চলাচলসহ গুরুত্বপূর্ণ সরকারি সেবায় বড় ধরনের প্রভাব পড়ে এবং কয়েক লাখ সরকারি কর্মচারী সপ্তাহের পর সপ্তাহ বেতন পাননি। তবে এবারের শাটডাউন দীর্ঘস্থায়ী বা ব্যাপক হওয়ার সম্ভাবনা কম। কারণ প্রতিনিধি পরিষদ সোমবার পুনরায় অধিবেশনে বসার কথা রয়েছে।

এদিকে হোয়াইট হাউস পরিবহন, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক সংস্থাকে শাটডাউন পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। সংস্থাগুলোকে পাঠানো এক স্মারকে বলা হয়, কর্মচারীদের নিয়মিত কর্মসূচি অনুযায়ী কাজে উপস্থিত হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে শাটডাউন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমরা আশা করছি, এই স্থগিতাদেশ স্বল্পমেয়াদি হবে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসনে থাকা রিপাবলিকানদের এই চুক্তির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, আইনপ্রণেতারা ডিএইচএসের জন্য বরাদ্দ দুই সপ্তাহের সময় ব্যবহার করে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর পরিকল্পনা করছেন। ডেমোক্র্যাটরা চাইছেন, নতুন চুক্তিতে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য কঠোর নীতিমালা অন্তর্ভুক্ত করা হোক।

 

 

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, আমাদের আইসিইকে (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) নিয়ন্ত্রণে আনতে হবে এবং সহিংসতা বন্ধ করতে হবে। এর অর্থ হলো এলোমেলো টহল বন্ধ করা, নিয়ম-কানুন, নজরদারি ও বিচারিক ওয়ারেন্ট বাধ্যতামূলক করা। মুখোশ খুলতে হবে, ক্যামেরা চালু রাখতে হবে এবং কর্মকর্তাদের পরিচয় স্পষ্ট থাকতে হবে। কোনো গোপন পুলিশ চলবে না। মিনিয়াপোলিসে অ্যালেক্স প্রেট্টি নামের এক আইসিইউ নার্সের মৃত্যুকে ঘিরে অভিবাসন এজেন্টদের কৌশল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই তীব্র সমালোচনা করেছে। গত সপ্তাহে একটি সংঘর্ষের সময় তাকে আটক করতে গেলে এক মার্কিন সীমান্তরক্ষী এজেন্ট গুলি চালালে তিনি নিহত হন। এই ঘটনার পর শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গুলির ঘটনায় তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০