৪ মার্চ ২০২৩, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রে ১০ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১০ লাখের বেশি মানুষ এখন বিদ্যুত্হীন। গতকাল শুক্রবার ওই এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানে। এ তথ্য নিশ্চি করে সিএনএন ও এনবিসি নিউজ।

শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে লন্ডভন্ড হয়ে গেছে রাজ্যের বিদ্যুত্ব্যবস্থা। শুধু কেনটাকি ও টেনেসিতেই সাড়ে ৬ লাখ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিরিজ ঝড়ে পাঁচ রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার কেনটাকিতে চার জন, আলাবামায় তিন জন, টেনেসিতে এক ও আরকানসাস অঙ্গরাজ্যে এক জনের মৃত্যু হয়েছে। আর বৃহস্পতিবার মিসিসিপিতে ঝড়ে এক জন নিহত হন। কেনটাকি ও টেনেসিতে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে লাখ লাখ মানুষ। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানিয়েছেন, বন্যা, টর্নেডো এবং অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা বেশ কয়েক জন মানুষকে হারিয়েছি। ফায়েত্তে কাউন্টিতে গাছের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। টেনেসির হামফ্রেস কাউন্টিতে গাড়ির ওপর গাছ পড়ায় আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আলাবামায় তিন জনেরই মৃত্যু হয়েছে ঝড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, ঝড়টি উত্তর দিকে অগ্রসর হচ্ছে, শনিবার ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডের মধ্য দিয়ে উচ্চ মধ্য-পশ্চিমে ভারী তুষারপাত হতে পারে। নিউ ইয়র্ক এবং নিউ ইংল্যান্ডের কিছু অংশে এক ফুটের মতো তুষারপাত হতে পারে। শিকাগো এবং ডেট্রোয়েটেও তুষারপাত হতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০