১১ জুলাই ২০২৩, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোবট লিসা: টিভিতে ওড়িশা ও ইংরেজিতে সংবাদ উপস্থাপন

টেলিভিশনের পর্দায় মানুষের মতোই সংবাদ উপস্থাপন করে ব্যাপক সাড়া ফেলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) জেনারেটেড রোবট লিসা।

ভারতের ওড়িশার টেলিভিশন চ্যানেল ওটিভিতে রোববার (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদ উপস্থাপককে সামনে আনা হয়। যা নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে।

ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শাড়ি পরিহিত অবস্থায় রক্ত-মাংসে গড়া মানুষের মতোই সংবাদ পরিবেশন করছে রোবট লিসা। তার কথা বলার ধরন দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। কেউ কেউ এটিকে সুন্দরী রোবট হিসেবে আখ্যা দিয়েছেন।

জানা গেছে, এআই জেনারেটেড এই রোবট শুধু ওড়িশা ভাষায় নয়, ইংরেজিতেও কথা বলতে পারে। এখন থেকে দিনের একাধিক সময় খবর পড়ে শোনাবে এই এআই জেনারেটেড রোবট।

চ্যানেলটির অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা বলেন, ওটিভি সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে। টেলিভিশন সম্প্রচারে এআই-এর ব্যবহার মাত্র শুরু হয়েছে। সেই কারণে এআই নিউজ অ্যাঙ্কর লিসার মাধ্যমে নতুন মাইলফলক তৈরি হবে। লিসা ফ্রি-টু-এয়ার আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের দুনিয়ায় প্রথম এআই অ্যাঙ্কর।

তিনি আরও বলেন, লিসার অনেক ভাষায় কথা বলার সক্ষমতা রয়েছে। আপাতত ওড়িশা ও ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে। আগামী দিনে এটিকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০