১২ অক্টোবর ২০২৩, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কুমড়ার জন্য ৩০ হাজার ডলার পুরস্কার দেয়া হয়

এক কুমড়া ফলিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার অধিবাসী ট্রাভিস জিয়েনজার। পেয়েছেন ৩০ হাজার ডলারের পুরস্কার। সেই সঙ্গে পেয়েছেন সবচেয়ে ভারী কুমড়ার স্বীকৃতিও ।

বিশাল আকারের এই মিষ্টিকুমড়ার ওজন ২ হাজার ৭৪৯ পাউন্ড বা প্রায় ১ হাজার ২৪৭ কেজি।

পেশায় উদ্যানতত্ত্বের শিক্ষক ট্রাভিস। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নিজ বাড়িতে ফলিয়েছেন বিশাল এই কুমড়া। নাম দিয়েছেন ‘মাইকেল জর্ডান’। বিশ্বসেরা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের নামে এটির নামকরণ করা হয়েছে।

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পামকিন ওয়েট-অফ’ প্রতিযোগিতায় বিশাল কুমড়াটি প্রদর্শন করা হয়। এ আয়োজনে ৩০ হাজার ডলার পুরস্কার পেয়েছেন ট্রাভিস। বিশালাকারের কুমড়া ফলানোর জন্য বিশেষ খ্যাতি কুড়িয়েছেন তিনি।

এরপর ট্রাভিস জানান, বিশাল কুমড়া ফলিয়ে এর আগেও একাধিকবার পুরস্কার পেয়েছেন। প্রতিবছর এ আয়োজনে অংশ নেন তিনি। তবে ওজন ও আকারে এবারের কুমড়াটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
ট্রাভিস জানান, গত ১০ এপ্রিল কুমড়ার চারা লাগান তিনি। এরপর ধীরে ধীরে বড় কুমড়াটি। প্রতিদিন গাছের গোড়ায় ১২ বার পানি দিতেন ট্রাভিস। বাড়তি যত্ন নিতেন। এ কারণে তাঁর বাগানে কুমড়াটি এত বড় হয়েছে।

৪৩ বছর বয়সের ট্রাভিস জানান, কুমড়াটি বড় করতে তিনি প্রায় ১৫ হাজার ডলার খরচ করেছেন। হতাশ হতে হয়নি তাঁকে। সবচেয়ে ভারী কুমড়ার স্বীকৃতির পাশাপাশি তাঁকে ৩০ হাজার ডলারের পুরস্কার এনে দিয়েছে ‘মাইকেল জর্ডান’।

কিশোর বয়সে কুমড়া আবাদ শুরু করা ট্রাভিসের ভাষ্য, মানুষের মুখে হাসি ফোটাতে বিশাল এ কুমড়া ফলিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১০

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১১

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১২

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৩

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৪

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৫

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৬

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৭

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৮

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৯

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

২০