যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাইস্কুলে পরীক্ষামূলকভাবে হিউম্যানয়েড রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষক-সহকারী চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ| তবে প্রকল্পটি শুরুর আগেই শিক্ষক ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে|
নিউইয়র্কের সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালেগেনি অঞ্চলে অবস্থিত সালামানকা হাইস্কুলে এই পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে| এর আওতায় স্কুলটিতে একটি মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) একটি শিক্ষক-সহকারী আনা হচ্ছে|
তবে এ উদ্যোগকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন শিক্ষকেরা| তাদের অভিযোগ, মানুষের মতো দেখতে রোবট এনে শিক্ষকতা পেশার অবমূল্যায়ন করা হচ্ছে|
হিউম্যানয়েড রোবট পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য উল্লেখযোগ্যসংখ্যক আদিবাসী শিক্ষার্থী অধ্যয়নরত একটি হাইস্কুলকে বেছে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা| স্কুলটির প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থীই আদিবাসী আমেরিকান| তবে এ বিষয়ে সেনেকা জাতিগোষ্ঠীর নেতারা গার্ডিয়ানের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি|
মন্তব্য করুন