১ নভেম্বর ২০২৩, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি খুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি খুন হয়েছেন। নিহতের নাম মাহবুব রহমান (৬৫)। তিনি বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা।

জানা গেছে, রোববার (২৯ অক্টোবর) রাতে এশার নামাজ আদায় করতে আপার ডার্বির মসজিদ আল–মদিনায় যান মাহবুব। ৭টা ৪৫ মিনিটের দিকে মসজিদের পার্কিং লটে তাঁকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মসজিদে দেড় শতাধিক মুসল্লি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ি ছিনতাইকারীর গুলিতে তিনি নিহত হয়েছেন।

গত সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ বিভাগ পলাতক সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ করেছে।

আপার ডার্বি পুলিশ বিভাগ সংবাদ সম্মেলনে জানায়, সাউথ ৬৯ ও ওয়ালনাট স্ট্রিটে অবস্থিত মসজিদ আল–মদিনা আপার ডার্বি ইসলামিক সেন্টারের পার্কিং লটে সংঘটিত হত্যাকাণ্ড কোনো হেট ক্রাইম বা বিদ্বেষপ্রসূত হত্যাকাণ্ড নয়, টার্গেট হত্যাও নয়। গাড়ি ছিনতাই করতে এক দুর্বৃত্ত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মাথায় হুডি ও মুখে মাস্ক পরা খুনির ছবি প্রকাশ করে তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেছেন, অপরাধীর জিনস প্যান্ট ও স্নিকার দেখে কেউ যদি তাঁকে শনাক্ত করতে পারেন, যেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়েবস্টার ও সাউথ সিসিল স্ট্রিট থেকে পুলিশ নিহত মাহবুবের গাড়িটি উদ্ধার করেছে।

আপার ডার্বি ইসলামিক সেন্টারের সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘গুলির শব্দ শুনে আমরা মসজিদ থেকে বের হই। এভাবে মাহবুব মারা যাবেন, কল্পনাও করিনি। তিনি ট্যাক্সি ক্যাব চালাতেন।’

নিহত মাহবুবের বড় ছেলে আতিক আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ এখনো সন্দেহভাজন খুনিকে ধরতে পারেনি। গত মঙ্গলবার আমরা মরদেহ ফেরত পেয়েছি। জানাজা শেষে ওই মসজিদের পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।’

সূত্র : প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১০

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১১

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১২

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৩

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৪

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৫

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৬

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৭

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৮

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৯

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

২০