বাংলা সংবাদ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র নিয়ে এক নজিরবিহীন ও উদ্বেগজনক ভ্রমণ সতর্কতা জারি করেছে বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কিছু মানবাধিকার সংস্থা। বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ), এনএএসিপিসহ ডজনখানেক সংগঠন যৌথভাবে এই সতর্কতা সংকেত প্রদান করেছে। 

 

 

তাদের দাবি অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে খেলা দেখতে আসা সাংবাদিক কিংবা খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য বা হয়রানির শিকার হতে পারেন। বিশেষ করে, অভিবাসী গোষ্ঠী এবং সংখ্যালঘু জাতিসত্তার মানুষদের জন্য এই ভ্রমণ এখন এক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অভিবাসন নীতি কঠোর করার যে প্রক্রিয়া চলছে তাকে ঘিরেই এই উদ্বেগের সূত্রপাত।

 

 

এই ভ্রমণ সতর্কতায় স্পষ্টভাবে বলা হয়েছে, বিশ্বকাপে আসা দর্শকদের ইলেকট্রনিক ডিভাইস, যেমন-মোবাইল বা ল্যাপটপ তল্লাশি করা হতে পারে। এমনকি বর্ণবাদী আচরণের মাধ্যমে নির্দিষ্ট কাউকে লক্ষ্যবস্তু বানানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অ্যাডভাইজরিতে আরও উল্লেখ করা হয়েছে, কেউ যদি কোনো কারণে অভিবাসন আটক কেন্দ্রে বন্দি হন, তাহলে সেখানে তার সঙ্গে অমানবিক আচরণ করা হতে পারে।

 

 

মূলত বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং সংখ্যালঘু ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপর থেকে কেন্দ্রীয় সুরক্ষা হ্রাস পাওয়ার বিষয়টিকে এই পরিস্থিতির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। এই অবস্থায় দর্শনার্থীদের সতর্ক থাকার এবং যে কোনো জরুরি পরিস্থিতির জন্য আগে থেকে পরিকল্পনা রাখার পরামর্শ দিয়েছে সংস্থাগুলো। ফিফার কাছে দাবি জানানো হয়েছে, তারা যেন দর্শকদের মৌলিক মানবাধিকার সুরক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

 

 

তবে ফিফা এই উদ্বেগের বিপরীতে তাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। পুনব্যক্ত ফুটবলের এই অভিভাবক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ফিফা সংবিধানে অনুচ্ছেদ ৩ অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব মানবাধিকার রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। তবে মানবাধিকার সংগঠনগুলো ফিফার এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মার্চ মাসেই এক বিবৃতিতে বলেছিল যে এই বিশ্বকাপটি শুরুতে যতটা নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতি তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০