২২ নভেম্বর ২০২৩, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং-এর ছুটিতে সর্বাধিক জনসমাগম ঘটবে

মুদ্রাস্ফীতি এবং অতীতে ছুটির ভ্রমণের দুঃসহ স্মৃতি সত্ত্বেও, থ্যাঙ্কসগিভিং-এর ছুটিতে রেকর্ড সংখ্যক মানুষ বিমানবন্দর এবং মহাসড়কে ভীড় করবে বলে ধারণা করা হচ্ছে।

বিমান ভ্রমণের ব্যস্ততম দিনগুলি হবে মঙ্গলবার এবং বুধবারের পাশাপাশি থ্যাঙ্কসগিভিংয়ের পরের রবিবার।

ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন মঙ্গলবার ২৬ লক্ষ এবং বুধবার ২৭ লক্ষ যাত্রীর স্ক্রিনিং আশা করছে। রবিবার আনুমানিক ২৯ লক্ষ যাত্রীর সর্বাধিক জনসমাগম ঘটবে। এই রেকর্ড ৩০শে জুনের রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

এদিকে, এএএ পূর্বাভাস দিয়েছে যে ৫.৫৪ কোটি আমেরিকান আগামী বুধবার থেকে থ্যাঙ্কসগিভিং-এর পরের রবিবার পর্যন্ত বাড়ি থেকে কমপক্ষে ৮০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করবে।

আবহাওয়ার কারণে বিমান ও সড়ক চলাচল ব্যাহত হতে পারে। মঙ্গল ও বুধবার দক্ষিণ সমভূমি থেকে উত্তর-পূর্বাঞ্চলের দিকে একটি ঝড় অগ্রসর হতে পারে। যার ফলে তীব্র বজ্রপাত, দমকা হাওয়া এবং সম্ভাব্য তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী পিট বুটিজিজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার গত বছরের তুলনায় বিমানবন্দরগুলিকে ছুটির ভ্রমণের জন্য আরও ভালভাবে প্রস্তুত করার চেষ্টা করেছে। আরও এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগ, পূর্ব উপকূলে নতুন বিমান রুট খোলা এবং তুষার সরানোর সরঞ্জামগুলির জন্য অনুদান প্রদান করছে তাদের। তবে তিনি ভ্রমণকারীদের বাড়ি ছাড়ার আগে রাস্তার অবস্থা এবং ফ্লাইটের সময় পরীক্ষা করার জন্য সতর্ক করেন।

তিনি আরও বলেন, প্রকৃতি যদিও একটা বড় প্রভাবক। তবে বিমান এবং গাড়ি দুই পথেই দাম আগের চেয়ে কমেছে। ভ্রমণ সাইট হপার জানিয়েছে, প্রতি টিকিটে বিমান ভাড়া গড়ে ২৬৮ ডলার, যা এক বছর আগের তুলনায় ১৪ শতাংশ কম। গত বছরের এই সময়ের তুলনায় গ্যাসোলিনের দাম গ্যালনে প্রায় ৪৫ সেন্ট কমেছে।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০