৩ জুন ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র সফরে নটরডেম কলেজের ৬৬ শিক্ষক-শিক্ষার্থী

শিক্ষা সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গেলেন রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজের একদল শিক্ষক ও শিক্ষার্থী। সফরে অংশ নিচ্ছেন কলেজের অধ্যক্ষ, পাঁচজন শিক্ষক এবং ৬১ জন শিক্ষার্থী। সবমিলিয়ে প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ৬৬ জন। কলেজটির ইংরেজি বিভাগের শিক্ষক আসিফ তার ফেসবুুকে বিষয়টি নিশ্চিত করেন।

 

২ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তারা। সফরকালে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, বাফেলো এবং নিউইয়র্ক শহরের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তিকেন্দ্র ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা।
কলেজটির সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মানের এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সফর শিক্ষার্থীদের মধ্যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও জ্ঞান অর্জনের আগ্রহ বাড়াবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০