বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করছে না: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক ব্যবস্থাকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ক্রমেই ক্ষমতার রাজনীতির পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, ওয়াশিংটনের নীতিনির্ধারণে এখন এমন একটি মানসিকতা কাজ করছে, যেখানে আন্তর্জাতিক আইন নয়; বরং মার্কিন ক্ষমতা ও প্রভাবকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

 

সোমবার (১৯ জানুয়ারি) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্পষ্ট বিশ্বাস তৈরি হয়েছে যে বহুপাক্ষিক সমাধান এখন আর কার্যকর নয়। মার্কিন ক্ষমতা ও প্রভাব প্রয়োগই এখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং কখনো কখনো সেই প্রয়োগ আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে পাশ কাটিয়েই করা হচ্ছে।

সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে ইউরোপজুড়ে অস্থিরতা বাড়ছে। এমন পরিস্থিতিতেই গুতেরেস এই মন্তব্য করলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাতিসংঘ প্রতিষ্ঠার সময় যে নীতিগুলো নির্ধারণ করা হয়েছিল, সেগুলো এখন হুমকির মুখে। বিশেষ করে সদস্য রাষ্ট্রগুলোর সমতার নীতিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

ডোনাল্ড ট্রাম্প অতীতেও জাতিসংঘের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি সংস্থাটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। সে সময় ট্রাম্প দাবি করেন, তিনি একাই ৭টি দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটিয়েছেন, যেখানে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি।

ট্রাম্পের এমন সমালোচনার প্রেক্ষিতে গুতেরেস স্বীকার করেন, আন্তর্জাতিক আইন মানতে সদস্য রাষ্ট্রগুলোকে বাধ্য করাতে জাতিসংঘ কার্যত দুর্বল। তিনি বলেন, সংস্থাটির কোনো বলপ্রয়োগের ক্ষমতা নেই এবং সেই ক্ষমতা মূলত বড় শক্তিগুলোর হাতেই কেন্দ্রীভূত। তবে প্রশ্ন হলো, সেই ক্ষমতা কি টেকসই ও ন্যায়সঙ্গত সমাধানের জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি কেবল স্বল্পমেয়াদি স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ থাকছে।

 

 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, বর্তমান নিরাপত্তা পরিষদ আর বিশ্ব বাস্তবতাকে প্রতিনিধিত্ব করে না এবং ভেটো ক্ষমতা প্রায়ই সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হচ্ছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ ব্যাহত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০