যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রায় সবগুলোতেই তাপমাত্রা নেমেছে মাইনাস ৩০ ডিগ্রি নিচে। দেশটির মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়াতে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। এমনকি মন্টানা এবং মধ্যাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য দক্ষিণ ডাকোটা এবং উত্তর ডাকোটায় তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস ।
এদিকে মার্কিন ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লইটঅ্যাওয়েয়ার দেওয়া তথ্য মতে প্রত্যেক অঙ্গরাজ্যের অধিকাংশ বিমানবন্দরে বাতিল হয়েছে অজস্র ফ্লাইট। কিন্তু এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে তাপমাত্রা কম থাকতে পারে বলে অস্বস্তি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এবং ঘরের বাইরে যেতে হলে ঠান্ডা থেকে রক্ষার ব্যবস্থা নিতে বলা হয়েছে কারণ শীতল বায়ু ও তুষারপাত উন্মুক্ত ত্বকে হাইপোথার্মিয়ার ঝুঁকি তৈরি করবে বলেও জানিয়েছে আবহাওয়া পরিষেবা।
বিদ্যুৎ এবং গ্যাসের ও চাহিদা অতিমাত্রায় শীতের কারণে বহু গুনে বেড়ে যাওয়াতে পরিষেবা সংস্থাগু অতিরিক্ত এই চাহিদা মেটাতে গিয়ে হিমসিম খাচ্ছে। বিদ্যুৎ চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আপাতত আমাদের পক্ষে সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা প্রদান সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বৃহৎ বিদ্যুৎ পরিষেবা সংস্থা ইলেকট্রিক রিলায়াবিলিটি কাউন্সিল অব টেক্সাস। তাই তারা গ্রাহকদের অনুরোধ করে বলেছে বাড়িতে যখন বিদ্যুৎ থাকে, তখন তা সংরক্ষণ করার জন্য।
মন্তব্য করুন