বাংলা সংবাদ ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

 

মিশিগানের হল্যান্ড শহরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যের অপূর্ব সম্মিলনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে এ আয়োজন রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

 

উৎসবের মূল আকর্ষণ ছিল বচিএ্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বার্নাডেট শুভ্রা গোমেজ ও দেবাংশু হোরসহ স্থানীয় প্রবাসী শিল্পীরা। তাঁদের পাশাপাশি লিলিয়ান গ্রেগরি, সুইটি রোজারিও, সুবির ক্রুজ, মাইকেল রয়, সোনালী বদ্য, পূর্ণিমা অ্যানি, ইরা, মেরি সমৃদ্ধি হোর, সিনথিয়া ক্রুজ, লিলি রয় ধর, ইমি গাইন, গুনগুন ও গুঞ্জনসহ অনেকে গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করেন।

 

বিশেষভাবে দর্শকদের মুগ্ধ করে বার্নাডেট শুভ্রা গোমেজের অভিনয় এবং কবি লিলিয়ান গ্রেগরির  রচিত কবিতা আবৃত্তি। এছাড়া শিশু শিল্পীদের প্রাণবন্ত নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে বাড়তি উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাস্টর সোফাট ডাচ ও তাঁর পরিবার এবং তেনজির খান লিঙ্কন ও তাঁর পরিবার। সমবেত সংগীত, দেশাত্মবোধক ও লোকসংগীতের পরিবেশনা প্রবাসে থেকেও মাতৃভূমির আবহকে জীবন্ত করে তোলে।

 

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম- খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যা অনুষ্ঠানে এনে দেয় বাড়তি আনন্দ।

 

পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন জর্জ মিলান। আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জর্জ মিলান গাইন, মাইকেল রয়, সুবির ক্রুজ, দেবাংশু হোর, যশুয়া খন্দকার, শ্যামল ধর ও লিনুস টলেন্টিনু।

 

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল দেশীয় খাবারের আয়োজন, যেখানে পরিবেশিত হয় পান্তা-ইলিশ, বিভিন্ন ভর্তা, খিচুড়ি, মাংসের পদ এবং মিষ্টান্ন হিসেবে পায়েস, রসগোল্লা ও মিষ্টি দই। প্রবাসের মাটিতে এমন ঐতিহ্যবাহী খাবারের সাদ উপস্থিত সবার হৃদয়ে নাড়া দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০