গত ১ মার্চ রোজ রবিবার হ্যামট্রামিক সিটির বায়তুল মামুর জামে মসজিদে সিলেট সদর দক্ষিণ সুরমা উপজেলা এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুরু তেই এসোসিয়েশনের সভাপতি মো লিলু মিয়া ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল মল্লিক ও এসোসিয়েশনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দসহ এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ সহ সবাই কে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও সাগত জানান। এতে উপস্থিত ছিলেন হামটামিক সিটির কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান মোহিত মাহমুদ, এসোসিয়েশনের উপদেষ্টা এডভোকেট এটি এম ফয়েজ, সাবেক সভাপতি আবদুল জব্বার বশির, সাবেক সহ সভাপতি হাজী লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ও খালেদ আহমদ রাহিম সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও জাভেদ সিরাজ ।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ দের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিক মিয়া, নাজমুল হক ফলিক, সয়ফুল মিয়া, আব্দুল কাইয়ুম, আমিনুর রহমান, মনসুর আহমদ, আবুল হাছান, মোমিন হোসেন, আখতার হোসেন, আবদুল মাজেদ, মোহাম্মদ মিয়া দুলাল, কামাল হোসেন লিলু, নিজাম উদ্দিন, কয়েস আহমদ, মারুফ খান, বেলাল আহমদ, শুয়েব খন্দকার, ফয়জুল ইসলাম, সায়েক আহমদ, শিপলু আহমদ প্রমুখ।
এসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে বলেন সকলের উপস্থিতি তে অনুষ্ঠান টি সফল ও সুন্দর ও স্বার্থক হয়েছে তাই তিনি এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অতিথি বৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি আরও বলেন আমাদের এসোসিয়েশন মিশিগান সহ দেশে ও প্রবাসে বিভিন্ন পযার্য়ের সামাজিক সাংস্কৃতিক ও জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে উদযাপন করে আসছে। তাই তিনি আগামী তে এসোসিয়েশনের কার্যক্রম ধারাবাহিকতা বজায় রাখতে সবাই কে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান।
সমাপনীতে মুসলিম উম্মাহের শান্তি ও অগ্রগতি কামনা ও সকলের সুস্থ জীবন কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আবদুল মুকিত। এতে মিশিগানের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পযার্য়ের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ও ধমীয় প্রতিষ্টানের নেতৃবৃন্দ ও প্রেস ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ ও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন