মিশিগানে বসবাসরত শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, সংখ্যা লিখন, কুইজ ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ, মিশিগান শাখা।
আগামী ১০ মে ২০২৬, রবিবার দুপুর ১২টায় হ্যামট্রামকের বাংলা রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়স বিভাগের শিশুরা অংশ নিতে পারবে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও শিশুদের অংশগ্রহণে বিশেষ আয়োজন।
বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ, মিশিগান শাখার নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা অভিভাবকদের সন্তানদের নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে আজিবুন হোম কেয়ার ও নূর ট্যাক্স।
মন্তব্য করুন